News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষক কর্তৃক চতুর্থ শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানি
Image

শিক্ষক কর্তৃক চতুর্থ শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানি

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২২ জুন ৷৷ শিক্ষকের দ্বারা এক সুকলছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় উত্তেজনা বিরাজ করছে বিলোনিয়ায়৷ ক্ষোভে ফুসছেন এলাকাবাসী ও অভিভাবকরা৷ শুক্রবার বিলোনিয়ার চোত্তাখলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক উত্তম দেবনাথ (৪৪) কর্তৃক তাঁর সুকলেরই চতুর্থ শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ উঠলে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে৷ জানা গেছে, ঘটনা সম্পর্কে কাউকে কিছু না-বলার জন্য ছাত্রীটিকে হুমকিও দিয়েছিলেন অভিযুক্ত শিক্ষক৷ কিন্তু বাড়িতে এসে ছাত্রীটি তার মায়ের কাছে সব ঘটনা বলে৷ মায়ের কাছে শুনেন বাবা৷ সঙ্গে -সঙ্গে ছাত্রীর বাবা ও মা বিদ্যালয়ে ছুটে আসেন৷ খবর পেয়ে এলাকাবাসীরাও ছুটে আসেন এবং অবিলম্বে অভিযুক্ত শিক্ষককে সুকল থেকে বরখাস্ত করার দাবি জানাতে থাকেন৷ একইসঙ্গে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবিও জানানো হয়৷

এদিকে সুকলের প্রধান শিক্ষককে ঘটনার বিষয়ে জিগ্যেস করা হলে তিনি বলেন, এর তদন্ত করা হবে৷ যদি ওই শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য বলে প্রমাণিত হয় তা হলে তাঁকে উপযুক্ত শাস্তি প্রদান করা হবে৷

অবশ্য পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে৷ শুক্রবার তাকে আদালতে তোলা হলে আদালত তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top