News Flash

  • Home
  • Uncategorized
  • দুই সাংবাদিক হত্যা মামলার তদন্তভার গ্রহণ করলো সিবিআই
Image

দুই সাংবাদিক হত্যা মামলার তদন্তভার গ্রহণ করলো সিবিআই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন৷৷ রাজ্যের দুই সাংবাদিক হত্যার মামলা গ্রহণ করেছে সিবিআই৷ এই মর্মে কেন্দ্রীয় সরকার এক বিজ্ঞপ্তিও জারি করেছে৷ শুক্রবার রাতে মহাকরণে সাংবাদিক সম্মেলনে এই খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি জানান, সাংবাদিক সান্তুনু ভৌমিক ও সুদীপ দত্ত ভৌমিকের হত্যা মামলার তদন্ত সিবিআই গ্রহণ করেছে৷ তাঁদের পরিবার এখন নিশ্চয়ই বিচার পাবেন৷ মুখ্যমন্ত্রীর কথায়, সাংবাদিক হত্যা মামলায় সিবিআই তদন্তের রাজ্য সরকার প্রতিজ্ঞাবদ্ধ ছিল৷

২০১৭ সালে রাজ্যের ইতিহাসে দুইবার কালো অধ্যায় রচিত হয়েছে৷ ২০ সেপ্ঢেম্বর তরুণ তুর্কী সাংবাদিক শান্তুনু ভৌমিক মান্দাইতে নৃশংসভাবে খুন হন৷ তাঁর মৃত্যুর ঘা শুকিয়ে যাওয়ার আগেই ২১ নভেম্বর টিএসআর হেড কোয়ার্টারে টিএসআরের গুলিতে খুন হন সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক৷ এই দুটি ঘটনায় রাজ্যের পাশাপাশি সারা দেশে হইচই শুরু হয়ে যায়৷ সাংবাদিক হত্যার ঘটনায় তৎকালীন সরকার কলঙ্কিত হয়৷ এই দুটি হত্যা মামলার শুরু থেকেই সিবিআই তদন্তের দাবি জানিয়ে আসছিলেন সাংবাদিক মহল৷ তদানিন্তন রাজ্য সরকার সিবিআই তদন্তে সম্মতি দেয়নি৷

২০ সেপ্ঢেম্বর মান্দাইতে সাংবাদিক সান্তুনু ভৌমিককে নৃশংসভাবে খুনের ঘটনায় রহস্য জনক দাবি করে রাজ্যের সাংবাদিকরা সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন৷ কিন্তু, রাজ্য সরকার এসআইটি গঠন করে এই মামলার তদন্ত ভার তুলে দিয়েছিল৷ ঠিক দু মাসের মাথায় বোধজংনগর স্থিত টিএসআর হেডকোয়ার্টারে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিককে গুলি করে খুন করা হয়৷ সুদীপ দত্ত ভৌমিক হত্যা মামলায় টিএসআর কমান্ডেন্ট সহ দুই জওয়ানকে পুলিশ গ্রেপ্তার করে৷ কিন্তু রাজ্য পুলিশের উপর আস্থা রাখতে পারেননি সাংবাদিকরা৷ তাঁরা সিবিআই তদন্তের দাবিতেই অনড় ছিলেন৷ এই দাবিতে সাংবাদিকরা রাজ্যে বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ এরই মধ্যে নির্বাচনের পূর্বে বিজেপি রাজ্যে সরকার গঠিত হলে সাংবাদিক হত্যামামলায় সিবিআই তদন্তের প্রতিশ্রুতি দেয়৷ সেই মোতাবেক রাজ্যে ক্ষমতার পরিবর্তন হতেই বিজেপি-আইপিএফটি জোট সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে সাংবাদিক হত্যা মামলা সিবিআইকে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়৷ গত ১৭ মার্চ রাজ্য সরকার দুটি মামলা সিবিআই এর কাছে পাঠিয়ে দেয়৷ এ বিষয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সিবিআই তদন্তের জন্য কেন্দ্রীয় সরকারেও দৃষ্টি আকর্ষণ করেন৷ অবশেষে সিবিআই দুটি মামলাই গ্রহণ করেছে৷

শুক্রবার রাতে মহাকরণে মুখ্যমন্ত্রী এই সংবাদ জানানোর পাশাপাশি রাজ্যে সমস্ত সাংবাদিকদের নিরাপত্তায় রাজ্য সরকার অঙ্গিকার বদ্ধ তা জানিয়েছেন৷ মুখ্যমন্ত্রীর কথায়, প্রয়াত দুই সাংবাদিকের পরিবার নিশ্চয়ই বিচার পাবেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top