News Flash

  • Home
  • Uncategorized
  • টিএমসি’র ফি বৃদ্ধি, গরীব অংশের কৃতি ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর আশ্বাস রাজ্য সরকারের
Image

টিএমসি’র ফি বৃদ্ধি, গরীব অংশের কৃতি ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর আশ্বাস রাজ্য সরকারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন৷৷ সোসাইটি পরিচালিত ত্রিপুরা মেডিক্যাল কলেজে ফি বৃদ্ধিতে গরীব অংশের মেধাবি ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াবে

বিধানসভায় স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন৷

রাজ্য সরকার৷ শুক্রবার বিধানসভা আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন৷

শুক্রবার বিধানসভায় ত্রিপুরা মেডিক্যাল কলেজে ছাত্র ভর্তির ফি বৃদ্ধি নিয়ে দৃষ্টি আকর্ষনী নোটিশ আনেন বিধায়ন সুধন দাস৷ তিনি স্বাস্থ্যমন্ত্রীর কাছে এই নোটিশের বিবৃতি চেয়েছেন৷ স্বাস্থ্যমন্ত্রী এই নোটিশ সম্পর্কে তৎক্ষনাৎ জবাব দিতে প্রস্তুত হন বলে জানান৷ স্বাস্থ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা মেডিক্যাল কলেজ সোসাইটি দ্বারা পরিচালিত হচ্ছে৷ সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক চিঠি দিয়ে রাজ্য সরকারকে জানিয়েছে, প্রত্যেকটি রাজ্য সরকার বেসরকারী কলেজের ফি নির্ধারণে উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে একটি কমিটি তৈরি করতে হবে৷ ওই কমিটি কলেজের ফি নির্ধারণ করবে৷ স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রত্যেক কলেজই ইচ্ছা থাকে নিজের পায়ে দাঁড়ানোর৷ রাজ্য সরকার ত্রিপুরা মেডিক্যাল কলেজকে নানাভাবে আর্থিক সহায়তা করছে৷ তাই এখন কমিটি মেডিক্যাল পড়ুয়াদের জন্য ফি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে৷ তাতে গত বছরের তুলনায় এবছর থেকে মেডিক্যালে ভর্তির ফি ত্রিপুরা মেডিক্যাল কলেজের প্রায় দ্বিগুন বেড়ে গেছে৷ স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছে, এবছর থেকে প্রথম বর্ষে ভর্তির জন্য ছাত্রছাত্রীদের ৯ লক্ষ ২২ হাজার ৯২০ টাকা দিতে হবে৷ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বর্ষে ভর্তির জন্য ফি লাগবে ৮ লক্ষ ৭৭ হাজার ৫৩০ টাকা৷ কোর্স সমাপ্ত হওয়ার ছাত্রছাত্রীরা ফেরত পাবেন ৩৫ হাজার টাকা৷ তাছাড়া স্নাতকোত্তর কোর্সের জন্য ফি নির্ধারণ করা হয়েছে৷ সেখানেও ফি বেড়েছে৷

স্বাস্থ্যমন্ত্রী জানান, ফি বৃদ্ধির বিষয়টি নিঃসন্দেহে ভীষণ উদ্বেগের৷ তা সোসাইটিও উপলব্ধি করেছে৷ গরীব অংশের মেধাবি ছাত্রছাত্রীরা তাতে ভর্তি হতে পারবেন না৷ তাই ত্রিপুরা মেডিক্যাল কলেজের সোসাইটি পুণরায় সিদ্ধান্ত নিয়েছে গরীব অংশের কৃতি ছাত্রছাত্রীদের জন্য ছাড় দেওয়া হবে৷ কিন্তু, তাতেও সমস্ত সমস্যার সমাধান হবে না বলে জানান স্বাস্থ্যমন্ত্রী৷ কারণ, এমন অনেক ছাত্রছাত্রী রয়েছেন যাদের পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকার বেশি হবে, কিন্তু প্রয়োজনীয় খরচ বহন করার সমার্থ তাদের নেই৷ স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিষয়টি গভীর চিন্তার, তাই মুখ্যমন্ত্রীর সাথে এবিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ আগামী ২৫ জুন থেকে ভর্তির জন্য কাউন্সিলিং শুরু হওয়ার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে৷ স্বাস্থ্যমন্ত্রী জানান, মেধা তালিকায় যারা স্থান পেয়েছেন এমন একজনকেও মেডিক্যালে পড়া থেকে বঞ্চিত হতে দেওয়া হবে না বলে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে৷ গরীব অংশের মেধাবি ছাত্রছাত্রীদের সোসাইটি ফি ছাড় দেওয়ার পরও যদি আরো অর্থের প্রয়োজন হয় সেক্ষেত্রে রাজ্য সরকার তা বহন করার বিষয়ে চিন্তাভাবনা করছে৷

কিন্তু, বিরোধীরা এবিষয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেন৷ গরীব অংশের মেধাবি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রাজ্য সরকার আর্থিক সহায়তা দেবে তা বিবৃতি দিয়ে জানানোর দাবি জানান বিরোধী উপনেতা বাদল চৌধুরী৷ তাতে, মুখ্যমন্ত্রী বলেন, এই জটিল সমস্যার সমাধান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী প্রয়োজনীয় সমস্ত কথাই বলেছেন৷ রাজ্য সরকার গরীব অংশের মেধাবি ছাত্রছাত্রীদের ভবিষ্যত নিয়ে খুবই আন্তরিকভাবে বিবেচনা করবে৷ কোন গরীব অংশের মেধাবি ছাত্রছাত্রী টাকার অভাবে মেডিক্যালে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন না তার নিশ্চিয়তা রাজ্য সরকার দিচ্ছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top