News Flash

  • Home
  • Uncategorized
  • কিডনি বিক্রির চেষ্টা, রাজ্য সরকারকে ঘিরতে গিয়ে বিপাকে বিরোধীরা
Image

কিডনি বিক্রির চেষ্টা, রাজ্য সরকারকে ঘিরতে গিয়ে বিপাকে বিরোধীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন৷৷ স্বামীর ঋণ পরিশোধ করতে স্ত্রীর কিডনি বিক্রি করার চেষ্টা সংক্রান্ত ঘটনাটি শুক্রবার বিধানসভায় তুলে ল্যাজেগোবরে হয়েছে বিরোধী পক্ষ৷ মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, সাহায্য করা হবে, কিন্তু এমনটা কেন হল তা-ও বুঝতে হবে৷ বিধানসভায় শূন্যকালে বিরোধী দলের সদস্য শুধন দাস উল্লেখ করেন, মৃত স্বামীর রেখে যাওয়া ঋণ পরিশোধ করতে ও অভাবের তাড়নায় কিডনি বিক্রি করতে চেয়েছেন এক জনজাতি মহিলা৷ এই ঘটনা হৃদয়বিদারক বলে সরকার পক্ষকে বেকায়দায় ফেলার চেষ্টা করেন শুধনবাবু৷ অবার দাবিও ছিল মুখ্যমন্ত্রীকেই এর জবাব দিতে হবে৷ কিন্তু, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উঠে দাঁড়িয়ে বলেন, স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ ১০০ দিনেই জিবি হাসপাতালের কর্মসংসৃকতি পাল্টে দিয়েছেন৷ এখানে কিডনি বিক্রি হয় না৷ মহিলাকে সাহায্য অবশ্যই করা হবে৷ তবে এই জনজাতি মহিলার এমন স্থিতি একদিনে হয়নি৷ কাদের কারণে এমনটা হল তা-ও খতিয়ে দেখতে হবে৷ এরপর বিরোধী সদস্যদের কেউই আর উঠে দাঁড়াননি৷ জানা গেছে, বৃহস্পতিবার আগরলা মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলাটি কিনডি বিক্রি করতে আসলে বিষয়টি জানাজানি হয়৷ এর আগে কয়েকদিন ধরে তিনি কিডনি বিক্রির জন্য চেষ্টা করছিলেন৷ খবরে প্রকাশ, প্রায় দু-বছর আগে ওই মহিলার স্বামী ঋণ রেখে মারা যান৷ এর পর থেকে সংসারে নেমে আসে অভাব৷ সেই সঙ্গে শ্বশুর বাড়ি থেকে তাঁকে তাড়িয়েও দেওয়া হয়৷ এই পর্যায়ে স্বামীর ঋণ পরিশোধ, মেয়ের পড়াশোনা ও সংসার চালানোর জন্য আর কোনও পথ ছিল না তাঁর কাছে৷ শেষ পর্যন্ত গত কয়েকদিন ধরে নিজের কিডনি বিক্রি করতে আগরতলা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ পাপিয়া শর্মার সঙ্গে যোগাযোগ করেন এই অসহায় মহিলা৷ পরে তিনি কিডনি বিক্রি করতে হাসপাতালে আসলে ডাঃ পাপিয়া শর্মা তাঁকে অনেক বোঝানোর চেষ্টা করেন এবং মহিলার দায়িত্ব একটি সেবা সংস্থার কাছে অর্পণ করেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top