News Flash

  • Home
  • Uncategorized
  • এসটি-এসসি সাব-প্ল্যানের অর্থ ব্যয় নিয়ে আইন প্রণয়নের চিন্তা সরকারের
Image

এসটি-এসসি সাব-প্ল্যানের অর্থ ব্যয় নিয়ে আইন প্রণয়নের চিন্তা সরকারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন৷৷ তপশীলি জাতি ও তপশীলি উপজাতির জন্য বরাদ্দকৃত সাব-প্ল্যানের টাকা ব্যয় করার ক্ষেত্রে বিশেষ আইন

বিধানসভায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷

প্রণয়নের কথা ভাবছে রাজ্য সরকার৷ পিছিয়ে পড়া অংশের জনগণের উন্নতি সুনিশ্চিত করতে এই বিষয়টি খতিয়ে দেখছে রাজ্য সরকার৷

শুক্রবার বিধানসভায় প্রশ্ণোত্তর পর্বে রাজ্যে বাজেটে তপশীলি জাতির জন্য বরাদ্দকৃত সাব-প্ল্যানের টাকা ব্যয় করতে বিশেষ আইন প্রণয়ন করা হবে কিনা বিধায়ক দিলীপ দাসের তারকাচিহ্ণিত প্রশ্ণের জবাবে তপশীলি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান, এসসিএসপি(সাব-প্ল্যান) প্রদত্ত কেন্দ্রীয় নির্দেশিকা ২০০৬ সাল মোতাবেক রাজ্য বাজেটে তপশীলি জাতির বরাদ্দকৃত সাব-প্ল্যানের টাকা রাজ্য সরকার ব্যয় করে৷ এ সম্পর্কে বিশেষ আইন প্রণয়নের বিষয়টি রাজ্য সরকার বিবেচনা করে দেখবে৷ তবে, কবে নাগাদ এই বিশেষ আইন প্রণয়ন করা হবে এই বিষয়ে নির্দিষ্ট  করে এই মুহুর্তে বলা সম্ভব নয়৷ এবিষয়ে অতিরিক্ত প্রশ্ণ উত্থাপন করে ট্রেজারি বেঞ্চের সদস্য দিলিপ কুমার দাস বলেন, দেশের কিছু রাজ্যে এই আইন প্রণয়ন হয়েছে৷ কিন্তু, অধিকাংশ রাজ্যেই এই প্রণয়ন হয়নি৷ এরাজ্যেও এখনো এই আইন প্রণয়ন হয়নি৷ ফলে, পিছিয়ে পড়া অংশের মানুষের মান উন্নয়ন হয়নি৷

তাতে, মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের নির্দেশ অনুসারে এসসি সাব-প্ল্যানে বরাদ্দকৃত অর্থের ব্যয় হচ্ছে৷ কিন্তু, বিগত সরকারের আমলে এই খাতে প্রচুর অর্থ অব্যয়িত রয়ে গেছে৷ তাতে, ট্রেজারি বেঞ্চের সদস্য বিধায়ক আশীষ কুমার সাহা বলেন, এই আইন প্রণয়নের জন্য অতীতে বহুবার বিধানসভায় আবেদন জানিয়েছি৷ পূর্বতন সরকারের আমলে ট্রেজারি বেঞ্চের সদস্যরা এই আইনের যৌক্তিকতা স্বীকার করলেও তৎকালীন মুখ্যমন্ত্রী তা মেনে নেননি৷

আশীষবাবু অভিযোগ তুলে বলেন, পূর্বতন সরকারের আমলে তপশীলি জাতি এবং তপশীলি উপজাতি সাব-প্ল্যানে বরাদ্দকৃত অর্থ অন্য খাতে খরচ করা হতো৷ উদাহরণ হিসেবে তিনি বলেন, বিশালগড়ে কেন্দ্রীয় সংশোধনাগারের নির্মাণের অর্থ তপশীলি জাতি, তপশীলি উপজাতি সাব-প্ল্যান থেকে খরচ করা হয়েছে৷ স্টেডিয়াম নির্মাণেও ওই সাব-প্ল্যান থেকেই খরচ করা হয়েছে৷ আশীষ কুমার সাহা বলেন, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকে এই আইন প্রণয়ন হয়েছে৷ রাজ্যেও এই বিশেষ আইন প্রণয়নের বিষয়টি বিবেচনার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top