News Flash

  • Home
  • Uncategorized
  • উন্নাও-এ গাড়ির উপর উল্টে গেল বেসামাল ট্রাক, শিশু ও মহিলা মৃত্যু পাঁচজনের
Image

উন্নাও-এ গাড়ির উপর উল্টে গেল বেসামাল ট্রাক, শিশু ও মহিলা মৃত্যু পাঁচজনের

উন্নাও (উত্তর প্রদেশ), ২৩ জুন (হি.স.): রাতের অন্ধকারে মর্মান্তিক দুর্ঘটনা, উত্তর প্রদেশের উন্নাও-এ অকালেই মৃত্যু হল শিশু ও মহিলা সহ পাঁচজনের| মর্মান্তিক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরও দু’জন| শুক্রবার রাতে উন্নাও-এর আসিওয়ান এলাকায়, রসুলাবাদ পেট্রোল পাম্পের সন্নিকটে বালি বোঝাই একটি ট্রাক বেসামাল হয়ে ইনোভা গাড়ির উপর উল্টে যায়| গাড়ির উপর বালিবোঝাই ট্রাকটি উল্টে যাওয়ায় ইনোভা গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়| সর্বপ্রথম উদ্ধারকার্যে হাত লাগান স্থানীয় বাসিন্দারা, পরে দুর্ঘটনাস্থলে আসে নিকটবর্তী থানার পুলিশ| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে| গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে উন্নাও জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে|
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, শুক্রবার রাতে দ্রুত গতিতে ছুটছিল বালিবোঝাই একটি ট্রাক| রাতের অন্ধকারে আসিওয়ান এলাকায়, রসুলাবাদ পেট্রোল পাম্পের সন্নিকটে রাস্তায় বাঁক নেওয়ার সময় বেসামাল হয়ে উল্টে যায় বালিবোঝাই ওই ট্রাকটি| তখনই ট্রাকের নিচে চাপা পড়ে একটি ইনোভা গাড়ি| পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় উদ্ধারকার্য চালানো হলেও, প্রাণে বাঁচানো সম্ভব হয়নি পাঁচজনকে| পাশাপাশি গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে উন্নাও জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে| মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ| দুর্ঘটনায় নিহতদের নাম হল, হীরালাল (৪০), তাঁর স্ত্রী নির্মলা (৩৫), কন্যা বৈষ্ণবী (১১), ছেলে সূরজ (৯) এবং শ্রবণ (৪৫)|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top