News Flash

  • Home
  • Uncategorized
  • চন্দ্রপুরে গুলি কান্ডে ধৃত আরো দুই
Image

চন্দ্রপুরে গুলি কান্ডে ধৃত আরো দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন৷৷ চন্দ্রপুরে গুলি কান্ডে আরো দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ পুলিশ সূত্রে খবর, ওরা দুজনেই ওই ঘটনার মাস্টার মাইন্ড৷ পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বামুটিয়া এলাকা থেকে রঞ্জন রায় নামে এক যুবককে চন্দ্রপুর গুলি কান্ডের সাথে যুক্ত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে৷ গাঁজা পাচারের সাথে রঞ্জন জড়িত বলে পুলিশ দাবি করেছে৷ এদিন সন্ধ্যায় একই এলাকা থেকে ওই ঘটনার সাথে জড়িত অপর আরেকজনকে আটক করেছে পুলিশ৷ তার নাম সুমন দেবনাথ৷ এদিন পুলিশ একটি বাইক আটক করেছে৷ পুলিশ জানিয়েছে, বাইকের নম্বর টিআর০১-ওয়াই-৪৯১৮৷ বাইকটির মালিক কে তা খঁুজছে পুলিশ৷

পুলিশের বক্তব্য, চন্দ্রপুরে দেবব্রত দাশগুপ্তাকে গুলি চালানোর ঘটনায় মাস্টারমাইন্ড হলো রঞ্জন রায়৷ গাঁজা পাচারকে ঘিরেই এই ঘটনাটি ঘটেছে৷ এখন পর্যন্ত আরো ৫ জনকে এই ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ গ্রেপ্তার করেছে৷ মোট সাত জন এই ঘটনায় আটক করেছে পুলিশ৷ এছাড়া গাঁজা পাচারের সাথে সরাসরি যুক্ত সন্দেহে পুলিশের এক কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে৷ রঞ্জন রায় ও সুমন দেবনাথকে আগামীকাল আদালতে তোলা হবে বলে পুলিশ জানিয়েছে৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top