News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্ববন্ধু সেন বিধানসভার উপাধ্যক্ষ পদে নির্বাচিত
Image

বিশ্ববন্ধু সেন বিধানসভার উপাধ্যক্ষ পদে নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন৷৷ ধর্মনগর কেন্দ্র থেকে নির্বাচিত বিধায়ক বিশ্ববন্ধু সেন দ্বাদশ ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ পদে বিনা

রাজ্য বিধানসভায় উপাধ্যক্ষ নির্বাচিত হওয়ার পর বিশ্ববন্ধু সেনকে মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা সহ মন্ত্রিসভার সদস্যরা এবং মুখ্য সচেতক অভিনন্দন জানাচ্ছেন৷ বৃহস্পতিবার তোলা নিজস্ব ছবি৷

প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন৷ আজ ছিল উপাধ্যক্ষ পদে নির্বাচন৷ এই পদে আর কোন প্রার্থী না থাকায় অধ্যক্ষ রেবতী মোহন দাস শ্রী সেনকে উপাধ্যক্ষ পদে নির্বাচিত বলে ঘোষণা করেন৷ এরপর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং তার মন্ত্রিসভার সদস্যগণ, বিরোধী দলনেতা মানিক সরকার উপাধ্যক্ষকে তাঁর চেয়ারে নিয়ে বসান৷

উপাধ্যক্ষ পদে নির্বাচিত হয়ে বিশ্ববন্ধু সেন সভার সমস্ত সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং পরিষদীয় গণতন্ত্রের প্রতি আনুগত্য রেখে কাজ করার প্রতিশ্রুতি দেন৷ সবার প্রতি সমান দৃষ্টিভঙ্গী নিয়ে সভা পরিচালনা করার অঙ্গীকারও তিনি করেন৷

নব নির্বাচিত উপাধ্যক্ষকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পরিষদীয় গণতন্ত্রে দীর্ঘ অভিজ্ঞতা থাকার সুবাদে শ্রীসেন অত্যন্ত যোগ্যতার সঙ্গে তাঁর দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেছেন৷ তিনি সভা পরিচালনার ক্ষেত্রে উপাধ্যক্ষকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন৷ বিরোধী দলনেতা মানিক সরকার শ্রীসেনকে বিরোধী দলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top