News Flash

  • Home
  • Uncategorized
  • শাসকের নিশানায় বিরোধীরা, সিপিএমকে দেশদ্রোহী ও বিরোধী নেতাকে ব্যক্তিগত আক্রমণের প্রতিবাদে ওয়াক আউট বিধানসভায়
Image

শাসকের নিশানায় বিরোধীরা, সিপিএমকে দেশদ্রোহী ও বিরোধী নেতাকে ব্যক্তিগত আক্রমণের প্রতিবাদে ওয়াক আউট বিধানসভায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন৷৷ প্রথা ভেঙে অধ্যক্ষকে না জানিয়ে বিরোধী দলনেতার বিধানসভায় অনুপস্থিতিকে কেন্দ্র করে বুধবার রাজ্য

বিরোধী দলের সদস্যরা অধিবেশনে ওয়াক আউট করে কক্ষ ছেড়ে বেড়িয়ে যান৷ ছবি নিজস্ব৷

বিধানসভায় তীব্র হই হট্টগোল হয়েছে৷ রাজ্য বিধানসভায় শাসকদলের সদস্যরা বিরোধী সিপিআইএমকে দেশদ্রোহী বলেও আখ্যায়িত করেন৷ সিপিএমকে দেশদ্রোহী বলা এবং বিরোধী দলনেতাকে উদ্দেশ্য করে শাসক দলের সদস্যদের ব্যক্তিগত আক্রমণের প্রতিবাদে এদিন বিরোধী দলের সদস্যরা অধিবেশনের প্রথমার্ধে ওয়াক আউট করেন৷ দ্বিতীয়ার্ধে অধিবেশন পুনরায় শুরু হলে বিধানসভার প্রসিডিংস থেকে সিপিএম দেশদ্রোহী শব্দটি বাতিলের দাবি জানান বিরোধী দলের সদস্যরা৷ অধ্যক্ষ বৃহস্পতিবার এই বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বলে বিরোধী সদস্যদের আশ্বস্ত করেন৷

বিধানসভায় প্রথা অনুযায়ী বিরোধী দলনেতা কিংবা মুখ্যমন্ত্রী যদিও কোনও কারণে বিধানসভার অধিবেশন চলাকালীন সময়ে অনুপস্থিত থাকেন তা হলে সে সম্পর্কে বিধানসভার অধ্যক্ষকে আগাম জানাতে হয়৷ সেই সঙ্গে তাদের অনুপস্থিতে কে দায়িত্ব পালন করবেন তাও উল্লেখ করে অধ্যক্ষকে জানাতে হয়৷ কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা মানিক সরকার বুধবার বিধানসভায় অনুপস্থিতিত ছিলেন এবং সে সম্পর্কে অধ্যক্ষকে জানাননি৷ এমন কি এই গুরুদায়িত্বে অন্য কারোর নাম ঘোষণাও করা হয়নি৷ শাসকদলের তরফে বিষয়টি উত্থাপন করা হয়৷ কিন্তু মানিক সরকারের পক্ষ অবলম্বন করে সিপিআইএম বিধায়ক বাদল চৌধুরী সওয়াল করতে থাকেন৷ এ নিয়ে তীব্র বাকবিতন্ডা শুরু হয়৷ এক সময় ক্ষুব্ধ হয়ে বিরোধী দলের সদস্যরা সভা থেকে ওয়াকআউট করেন৷ এরপরই অধ্যক্ষ মধ্যাহ্ণভোজের বিরতি ঘোষণা করেন৷ চলতি বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিন বুধবার মাকি সরকার বিধানসভা অধিবেশনে অনুপস্থিত ছিলেন৷ বিজেপি বিধায়ক ডাঃ দিলীপ দাস সএবং অরুণচন্দ্র ভৌমিক বিধানসভার স্পিকার রেবতীমোহন দাসের কাছে জানতে চান, বিরোধী দলনেতা বিধানসভা অধিবেশন চলাকালীন সময়ে জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পর সভায় প্রবেশ করেন৷ এমন কি অধ্যক্ষকে না জানিয়ে হাউসে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চললেও তিনি অনুপস্থিত৷ তিনি তার অনুপস্থিতির কারণ স্পিকারকে জানিয়ে আগেই বার্তা পাঠানো উচিত ছিল৷

তাদের এই প্রশ্ণের প্রেক্ষিতে একসঙ্গে উঠে দাঁড়ান বিরোধী দলের তিন বিধায়ক বাদল চৌধুরী, রমেন্দ্রচন্দ্র দেবনাথ এবং তপন চক্রবর্তী৷ তারা বিজেপি বিধায়ক অরুণচন্দ্র ভৌমিকের প্রশ্ণের বিরোধিতা করে বলেন, ব্যক্তিগত কারমে একদিনের জন্য কোনও বিধায়ক অধিবেসনে উপস্থিত না ও থাকতে পারেন৷ এর জ্য অনুমতির প্রয়োজন নেই৷ কিন্তু শাসকদলের সদস্যরা অতীতের দৃষ্টান্ত তুলে দরে পদ্ধতিগত বিষয় তুলে ধরেন৷ কিন্তু বিরোধীরা এ সব মানতে নারাজ ছিলেন৷

তখন বিজেপি বিধায়ক অরুণচন্দ্র ভৌমিক টিপ্পনি করে বলেন, আসলে সিপিআইএম দেশদ্রোহী ও জাতীয় সঙ্গীতেরও বিরোধী৷ তাই তাদের নেতা এমন আচরণ করেন৷ এ কথা শুনে বিরোধী বিধায়করা একসঙ্গে প্রবল আপত্তি করেন৷ তখন বিজেপি বিধায়কদের তরফে বলা হয়, বিধায়কদের জীবনপঞ্জিতে সকলের ফোন নম্বর থাকলে মানিক সরকারের জীবনপঞ্জিতে ফোন নম্বর নেই৷ এতে মন্ত্রী সুদীপ রায় বর্মন তার বক্তব্য সংযোজন করেন৷ যা ঘৃতাহুতির কাজ করে৷ তিনি বলেন, বিধায়কদের জীবনপঞ্জিতে তাদের বাবা মার নাম থাকলেও মানিক সরকারের ক্ষেত্রে তার উল্লেখ নেই৷ তখন বিরোধী বিধায়করা বলেন, সভায় ব্যক্তিগত আক্রমণ করে সময় নষ্ট করা হচ্ছে৷ এর প্রতিবাদে বিরোধীরা সভা থেকে ওয়াকআউট করেন৷ এরপর অধ্যক্ষ সভায় ভোজনাবকাশের বিরতি ঘোষণা করেন৷

এক ঘন্টা পর পুনরায় অধিবেশন শুরু হলে বাদল চৌধুরী আবার উঠে দাঁড়ান এবং তার দলের বিরুদ্ধে আনা দেশদ্রোহিতার অভিযোগ বিধানসভায় রেকর্ড বাতিল করার জন্য দাবি জানাতে থাকেন৷ তার মতে, ভারতের নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত এই দল ত্রিপুরায় টানা ২৫ বছর ও তার আগে আরও ১০ বছর রাজ্যের শাসনক্ষমতায় ছিল এবং নির্বাচন কমিশনের দ্বারা স্বীকৃত দলকে কোনওভাবেই দেশদ্রোহী বলা যায় না৷ কিন্তু এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে পুনরায় সভায় বাকবিতন্ডা শুরু হয়৷ শাসকদলের সদস্যরা বিরোধীদের দাবি খন্ডন করেন৷ আইন তথা সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ এবং স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায়বর্মন সংশ্লিষ্ট বিষয়ে বিরোধীদের দাবি খণ্ডন করে বিধানসভার প্রসিডিং তুলে ধরে যুক্তির অবতারণা করেন৷ অবশেষে অধ্যক্ষ রেবতীমোহন দাস এই শব্দের বব্যহার নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত আগামীকাল বিচার বিশ্লেষণ করে দেখবেন বলে আশ্বস্ত করায় সভা আপাতত শান্ত হয়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top