News Flash

  • Home
  • Uncategorized
  • যুব কংগ্রেসের ভারত বাঁচাও আন্দোলন শুরু রাজ্যেও
Image

যুব কংগ্রেসের ভারত বাঁচাও আন্দোলন শুরু রাজ্যেও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন৷৷ ভারত বাঁচাও আন্দোলন শুরু করেছে যুব কংগ্রেস৷ এ বিষয়ে বুধবার সাংবাদিক সম্মেলনে যুব কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক সুতি রঞ্জন লেঙ্কা জানিয়েছেন, মোদি সরকারের চার বছরের দেশ পরিচালনার কারণে এখন ভারত বাঁচাও আন্দোলনের ভীষণ প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ তাই, যুব কংগ্রেস সারা দেশে এক মাস ব্যাপি এই কর্মসূচী শুরু করেছে৷ এরই অঙ্গ হিসেবে এ রাজ্যেও ভারত বাঁচাও আন্দোলন কর্মসূচী পালিত হবে৷ মূলত, ২০১৯ লোকসভা নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠার লক্ষ্যেই যুব কংগ্রেস সারা রাজ্যে প্রচার করবে৷ তিনি আরো জানিয়েছেন, এই কর্মসূচী সমাপ্ত হওয়ার পর আগামী আগষ্ট মাসে রাজ্যব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হবে৷ ওই সম্মেলনে যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি কেশব চাঁদ যাদব আসবেন৷ এদিকে, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চক্রবর্তী এদিন ১০৩২৩ চাকুরীচূ্যত শিক্ষকদের চাকুরিতে নিশ্চিয়তা প্রদানের জন্য রাজ্য সরকারে কাছে দাবি জানিয়েছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top