নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন৷৷ বিশালগড়ে নয় বছরের এক শিশুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে বিশালগড় থানার পুলিশ৷ মৃত শিশুর নাম সৈকত চৌধুরী৷ শিশুটির বাড়ি ঘনিয়ামারা এলাকায়৷ এ ঘটনায় এলাকায চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে৷ ঘটনার বিবরণে জানা গিয়েছে, বুধবার সকালে বিশালগড় থানাধীন ঘনিয়ামারা এলাকায় নয় বছর বয়সি সৈকত চৌধুরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে বিশালগড় থানার পুলিশ৷ যদিও মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ কিছু বলতে পারছে না৷ এটা কি আত্মহত্যা না- খুন, এ বিষয়ে পুলিশ সঠিক কিছু বলতে পারছে না৷ তবে পুলিশ জানিয়েছে, শিশুর মৃত্যু সংক্রান্ত একটি মামলা নেওয়া হয়েছে৷ এই মামলার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ৷ অপরদিকে শিশুটির মৃত্যুতে তার পরিবারের সদস্যরাও সঠিক কিছু বলতে পারছেন না৷ পুলিশ জানিয়েছে, বুধবার সকালে এই ঘটনা ঘটার পর বিশালগড় থানায় খবর দেওয়া হয়৷ খবর পাওয়া মাত্র দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়৷ জানা গেছে ময়না তদন্ত শেষে শিশুটির মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে৷

বিশালগড়ে নয় বছরের শিশুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















