নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২০ জুন৷৷ আনুমানিক সারে নয়টা নাগাদ বুধবার সকালে এক পোষা হাতি পিষে মারলো তার সহকারী মাহুতকে৷ ঘটনা মহারানীর অনুকুল কলোনীতে৷ মৃতের নাম বজ্রসাধন জমাতিয়া৷ বয়স প্রায় ২৬৷ জানা গেছে, পোষা হাতিটিকে নিয়ে বজ্র সাধন ও তার সহযোগি কাধর মিঞা গাংফিরা থেকে কাজে যাচ্ছিল৷ কাধর মিঞা কিছু টাকা শোভা মিঞাকে দিতে হাতিটি থামাকে হঠাৎই হাতিটি উন্মত্ত হয়ে উঠে৷ উদয়পুর অমরপুর রাস্তার পাশে শোভা মিঞার বাড়ির কাছে পা দিয়ে পিষে মারে বজ্র সাধনকে৷ হাতিটি দাঁত দিয়েও আঘাত করে৷ নাড়ি ভুড়ি বের করে ফেলে বজ্র সাধনের৷ ঘটনাস্থলে অতিরিক্ত পলিশ সুপার ও বন দপ্তরের কর্মীরা ছুটে যান৷ উন্মও হাতিটি একটা রাস্তা ধরে বনে চলে গেছে৷ তবে অপর মাহুত কাধর মিঞা হাতিটিকে বাগে আনতে চেষ্টা করছে বলে জানা গেছে৷ নিহত বজ্র সাধনের মৃতদেহ গোমতী জেলা হাপাতালে মর্গে রাখা হয়েছে৷
উম্মত্ত হাতি পিষে মারল মাহুতকে
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















