News Flash

  • Home
  • Uncategorized
  • সন্ত্রাস মুক্ত কাশ্মীরই সরকারের প্রধান লক্ষ্য : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং
Image

সন্ত্রাস মুক্ত কাশ্মীরই সরকারের প্রধান লক্ষ্য : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং

লখনউ, ২০ জুন (হি.স.) কাশ্মীর থেকে সন্ত্রাস মুক্ত করাই সরকারের প্রধান লক্ষ্য। বুধবার এমনই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
এদিন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যে কোনও মূল্যে সন্ত্রাসবাদকে সহ্য করা হবে না। কাশ্মীরে শান্তি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’ বুধবার লখনউয়ে বেসরকারী হাসপাতালের হার্ট ইউনিট উদ্বোধন করতে এসে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘রমজান মাসে সেনারা গুলি চালাবে না বলে যে কথা দিয়েছিলাম তা আমরা রেখেছি। এখন যখন রমজান শেষ হয়ে গিয়েছে আমাদের লক্ষ্য কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠা করা এবং সন্ত্রাসবাদকে পুরোপুরি নির্মূল করা। কাশ্মীরে যে কোনও প্রকারের সন্ত্রাসবাদী কার্যকলাপ কেন্দ্র বরদাস্ত করবে না।’
প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরে বিজেপি-পিডিপি জোট ভেঙে রাজ্যপাল শাসন জারি করা হয়েছে। এমন পরিস্থিতিতে জঙ্গি মুক্ত কাশ্মীর এবং শান্তি প্রতিষ্ঠা করাই কেন্দ্রীয় সরকারের মূল লক্ষ্য। অন্যদিকে এদিন কেন্দ্রীয় সরকারের একাধিক জনমুখী প্রকল্পের উল্লেখ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, জনগণের জীবনের মান উন্নত করার এনডিএ সরকার কাজ করে চলেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জ্বলা যোজনা, বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা, শৌচাগার তৈরি করার ফলে মানুষের জীবনের অনেক উন্নত হয়েছে। কেন্দ্রীয় প্রকল্পগুলিকে ভাল ভাবে কাজে লাগিয়েছে উত্তরপ্রদেশ সরকার। আর তা ফলাফল এখন পাওয়া যাচ্ছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top