News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করছে সরকার, ভিডিও কনফারেন্সিংয়ে বার্তা প্রধানমন্ত্রীর
Image

কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করছে সরকার, ভিডিও কনফারেন্সিংয়ে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২০ জুন (হি.স.): কৃষকদের সমস্যা নিয়ে বরাবরই সরব কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সহ বিরোধীরা| কৃষক ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে বারবার আক্রমণ করেছেন সোনিয়া পুত্র রাহুল| কৃষকদের সমস্যা দূরীভূত করতে সচেষ্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারও| এমতাবস্থায় বুধবার ভিডিও কনফারেন্সিং মারফত দেশের কৃষকদের সঙ্গে বার্তালাভ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| সকাল সাড়ে ন’টা নাগাদ ‘নরেন্দ্র মোদী অ্যাপ’-এর মাধ্যমে শুরু হয় ভিডিও কনফারেন্সিং| প্রধানমন্ত্রী রাজধানী দিল্লিতে বসে ভিডিও কনফারেন্সিং মারফত কৃষকদের সঙ্গে কথা বলেন| আইসিএআর (ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ)-এর অধীনে গোটা দেশে যে ৬৯২টি কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে, যেখানে জড়ো হন সংশ্লিষ্ট এলাকার কৃষকরা| প্রধানমন্ত্রীর সঙ্গে সেখান থেকে সরাসরি কথা বলেন কৃষকরা|
ভিডিও কনফারেন্সির মারফত বার্তালাভের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বলেছেন, ‘কৃষকরা আমাদের অন্নদাতা| তাঁরাই আমাদের অন্নের সংস্থান করেন| দেশে খাদ্যের সুরক্ষা সুনিশ্চিত করার সমস্ত কৃতিত্ব আমাদের কৃষক ভাই-বোনদেরই| শুরু থেকেই দেশের কৃষকদের ভাগ্য তাঁদের নিজেদের উপরই ছেড়ে দেওয়া হয়েছে| এই ধ্যানধারনায় পরিবর্তন আনার জন্য নিরন্তর প্রচেষ্টা চলছে|’ কৃষকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বার্তা, ‘আমাদের প্রচেষ্টা হল, চাষবাসের গোটা প্রক্রিয়াতে কৃষকদের সর্বদাই সাহায্য করা| অর্থাৎ বপণের প্রাক্কালে, বপণের পরে এবং ফসল উত্পাদনের পরেও|’ প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী কৃষি সেচ প্রকল্পের অধীনে, বর্তমানে গোটা দেশে ৯৯টি সেচ প্রকল্প সম্পন্ন হচ্ছে| প্রতিটি জমিতেই যাতে জলের সংস্থান হয়, এই লক্ষ্যে এগিয়ে চলেছি|’ কৃষকদের আয় প্রসঙ্গে প্রধানমন্ত্রী এদিন বলেছেন, ‘২০২২ সালের মধ্যে কৃষকদের আয় যাতে দ্বিগুণ হয়, সেই লক্ষ্যে কাজ করছে আমাদের সরকার| এ জন্য প্রয়োজনীয় সমস্ত ধরনের সহায়তা করা হচ্ছে|’

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top