News Flash

  • Home
  • Uncategorized
  • অর্থ মন্ত্রক ছাড়তে চলেছেন অরবিন্দ সুব্রমানিয়ান, ফেসবুকে বার্তা জেটলির
Image

অর্থ মন্ত্রক ছাড়তে চলেছেন অরবিন্দ সুব্রমানিয়ান, ফেসবুকে বার্তা জেটলির

নয়াদিল্লি, ২০ জুন (হি.স.): অর্থ মন্ত্রক ছাড়তে চলেছেন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রমানিয়ান| ‘পারিবারিক দায়বদ্ধতার কারণ’-এ আমেরিকা ফিরে যেতে চান তিনি| সময় কাটাতে চান পরিবারের সদস্যদের সঙ্গে| সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক মারফত এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| বুধবার ফেসবুক মারফত অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছেন, ইতিমধ্যে ইস্তফাপত্র জমা দিযেছেন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রামানিয়ান| পারিবারিক প্রতিশ্রুতি ও দায়বদ্ধতার কারণে আমেরিকা ফিরে যেতে চান তিনি| ফেসবুক বার্তায় অর্থমন্ত্রী লিখেছেন, ‘কিছুদিন আগে, ভিডিও কনফারেন্সিং মারফত আমার সঙ্গে সাক্ষাত্ করেছিলেন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রামানিয়ান| আমাকে তিনি জানান, পারিবারিক দায়বদ্ধতার কারণে আমেরিকা ফিরে যেতে চান| তাঁর কারণগুলি একান্তই ব্যক্তিগত, কিন্তু তাঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ| তাঁর সঙ্গে একমত হওয়া ছাড়া, অন্য কোনও উপায় পেলাম না আমি|’ ফেসবুকে অর্থমন্ত্রী আরও লিখেছেন, ‘ব্যক্তিগতভাবে আমি তাঁর শক্তি, বুদ্ধিমত্তা ও চিন্তাধারাকে খুবই মিস করব|’
উল্লেখ্য, ২০১৪ সালের ১৬ অক্টোবর, তিন বছরের জন্য কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্বভার নেন অরবিন্দ সুব্রামানিয়ান| ২০১৭ সালে আরও এক বছরের জন্য তাঁর মেয়াদ বৃদ্ধি করা হয়|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top