News Flash

  • Home
  • Uncategorized
  • আপ-এর ধর্না : কেজরিওয়ালের দলকে খোঁচা নকভির
Image

আপ-এর ধর্না : কেজরিওয়ালের দলকে খোঁচা নকভির

নয়াদিল্লি, ১৮ জুন (হি.স.): দেখতে দেখতে অষ্টম দিনে পড়ল আম আদমি পার্টি (আপ)-র ধর্না| আইএএস আধিকারিকদের ‘অঘোষিত’ কর্মবিরতি| প্রশাসনিক কাজকর্মে ব্যাঘাত| এই বিষয়ে উপ-রাজ্যপাল অনিল বৈজল ও কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করে চলতি মাসের ১১ জুন থেকে লেফটেন্যান্ট গর্ভনরের অফিসে ধর্না দিচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, স্বাস্থ্যমন্ত্রী সতেন্দ্র জৈন সহ অন্যান্যরা| অনশনরত অবস্থায় ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন সত্যেন্দ্র জৈন| তিনি এখন হাসপাতালে ভর্তি| দেখতে দেখতে, সোমবার অষ্টম দিনে পড়ল আম আদমি পার্টি (আপ)-র ধর্না|
অষ্টম দিনে আপ-এর ধর্না-প্রতিবাদকে খোঁচা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নকভি| সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নকভি বলেছেন, ‘কিছু করার সময় শুন্য, কিন্তু ধর্নায় হিরো| এটাই তাঁদের মানসিকতা| এই মানসিকতা দিল্লিবাসীর বিশ্বাসকে ধ্বংস করে দিচ্ছে|’ এদিকে, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ধর্নার প্রেক্ষিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি বিধায়ক বিজেন্দর গুপ্তা|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top