News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্নীতি আড়াল করতে বাগমা পঞ্চায়েত কার্যালয়ে নাশকতা
Image

দুর্নীতি আড়াল করতে বাগমা পঞ্চায়েত কার্যালয়ে নাশকতা

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৬ জুন৷৷ রাজ্যে বামশাসনে পঞ্চায়েত কারযালয়গুলি দুর্নীতির আখড়া ছিল বলে অভিযোগ৷ আর নতুন সরকার আসার পর দুর্নীতির তথ্য বেরিয়ে আসার আতঙ্কে ত্রাহি রব উঠেছে পঞ্চায়েত স্তরে৷ যাবতীয় নথিপত্র নষ্ট করে দেওয়ার চেষ্টা চলছে বেশি কিছু দিন ধরে৷ নথিপত্র গায়েব করার চেষ্টার অঙ্গ হিসাবে উদয়পুর মহকুমার ঘিরাই বাগমা পঞ্চায়েত অফিসে আগুন দরিয়ে দেওয়া হয়েছে৷ শুক্রবার গভীর রাতে আগুন ধরিয়ে দেওয়া হয় পঞ্চায়েত কার্যালয়ে৷ খবর পেয়ে শনিবার ভোরে অগ্ণিনির্বাপক দফতরের কর্মীরা ছুটে আসে ঘটনাস্থলে৷ কিন্তু ততক্ষণে সব ছাই হয়ে গেছে৷ পুলিশ সূত্রে জানা গেছে, পঞ্চায়েত কার্যালয়ে আনুমানিক রাত পৌনে তিনটা নাগাদ আগুন ধরিয়ে দেওয়া হয়৷ অগ্ণিকাণ্ডের ঘটনাটি নাশকতামূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করা হচ্ছে৷ ঘটনার খবর পাওয়ার পর পঞ্চায়েত কার্যালয়ের সামনে দমকল বাহিনী কর্মীদের আসতে প্রায় ভোর চারটা হয়ে যায়৷ এই সময়কালের মধ্যে পঞ্চায়েত কার্যালয়টি ভস্মীভূত হয়ে গেছে৷ ভেতরে কোন কাগজপত্র আর নেই৷ সব শেষ হয়ে গেছে৷ পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে৷ সংশ্লিষ্ট থানা এবং অগ্ণিনির্বাপক দপ্তর পৃথক ভাবে ঘটনার তদন্ত করছে৷ তবে প্রাথমিক তদন্তে নাশকতার বিষয়টি স্পষ্ট হয়ে গেছে৷

এদিকে, এই ঘটনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷ আশঙ্কা করা হচ্ছে রাজ্যের অন্যান্য স্থানেও এই ধরনের ঘটনা ঘটতে পারে৷ অবিলম্বে এই বিষয়ে প্রশাসনকে সতর্ক হতে হবে বলে দাবি জনতার৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top