News Flash

  • Home
  • Uncategorized
  • মসজিদে নমাজ পাঠ-আলিঙ্গন, খুশির ঈদে মাতোয়ারা দেশবাসী
Image

মসজিদে নমাজ পাঠ-আলিঙ্গন, খুশির ঈদে মাতোয়ারা দেশবাসী

নয়াদিল্লি, ১৬ জুন (হি.স.): পবিত্র রমজান মাসের শেষে খুশির ঈদ| ঈদ-উল-ফিতর-এর আনন্দে মাতোয়ারা গোটা দেশ| তবে, স্বাভাবিকতা ফেরার কোনও নাম-গন্ধ নেই ভূস্বর্গে| কিন্তু, কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ-এর মতে, ‘আশা করি এবার কাশ্মীরে শান্তি ও আনন্দ ফিরবেই|’ ঈদ উপলক্ষ্যে শনিবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে চলে নমাজ পাঠ| কচিকাঁচা থেকে শুরু করে বৃদ্ধ, প্রত্যেকেই নমাজ পাঠ শেষে একে অপরকে আলিঙ্গন করে| দিল্লির জামা মসজিদ, মুম্বইয়ের মিনারা মসজিদ, শ্রীনগরের রাদাপোড়া, হায়দরাবাদের চারমিনার সর্বত্রই একই ছবি ধরা পড়েছে|
শনিবার সকালে ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নমাজ পাঠ করেন প্রাক্তন উপ-রাষ্ট্রপতি মহম্মদ হামিদ আনসারি| নমাজ পাঠ করেছেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদও| ঈদের শুভেচ্ছা বার্তায় প্রাক্তন উপ-রাষ্ট্রপতি মহম্মদ হামিদ আনসারি বলেছেন, ‘ঈদ হল খুশির উত্সব|’ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ বলেছেন, ‘ঈদ হল আনন্দের উত্সব| আশা করি এবার কাশ্মীরে শান্তি ও আনন্দ ফিরবেই|’ ঈদ উপলক্ষ্যে নমাজ পাঠ শেষে পার্লামেন্ট স্ট্রিটে একই ফ্রেমে ধরা পড়েন প্রাক্তন উপ-রাষ্ট্রপতি মহম্মদ হামিদ আনসারি, কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ এবং বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন|
অপরদিকে দিল্লির দরগা পাঞ্জা শরিফে নমাজ পাঠ করেন কেন্দ্রীয় মুক্তার আব্বাস নকভি| ঈদের শুভেচ্ছা বার্তায় নকভি বলেন, ‘আমি আশা করি দেশে শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসবে এই ঈদ|’ পাশাপাশি অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার গান্ধী মিউনিসিপ্যাল স্টেডিয়ামে নমাজ পাঠ করেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু| মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে ঈদের অনুষ্ঠানে যোগ দেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান| শিবরাজের সঙ্গেই দেখা যায় কংগ্রেস নেতা কমল নাথকেও|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top