News Flash

  • Home
  • Uncategorized
  • নতুন ভারত গড়ব আমরা, রেড রোডের মঞ্চ থেকে বার্তা মমতার
Image

নতুন ভারত গড়ব আমরা, রেড রোডের মঞ্চ থেকে বার্তা মমতার

কলকাতা, ১৬ জুন (হি.স.): রেড রোডে পালিত হল ঈদ-উল-ফিতর| শনিবার সকাল ন’টা নাগাদ শুরু অনুষ্ঠান| প্রথমে নমাজ পাঠ, পরমুহূর্তে একে-অপরকে আলিঙ্গন| খুশির ঈদ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, ইমাম কারি ফজরুল রহমান প্রমুখরা| রেড রোডের মঞ্চ থেকে রাজ্য তথা দেশবাসীকে খুশির ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী| পাশাপাশি খুশির ঈদ উদাযপনের মঞ্চ থেকেও কেন্দ্রীয় সরকার তথা নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়|
রেড রোডের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘আমাদের মা-বাবারা সবার সঙ্গে মিলেমিশে কাজ করার শিক্ষা দিয়েছিলেন| এই হিন্দুস্তান আমাদের স্বপ্ন| হিন্দু, শিখ সবার জন্য|’ এরপরই কেন্দ্রীয় সরকার তথা মোদী সরকারকে আক্রমণ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| মমতা বলেছেন, ‘আমরা নতুন ভারত গড়ব| কিন্তু, দেশভাগ হতে দেব না|’ শনিবার দিল্লিতে আয়োজিত নীতি আয়োগের বৈঠক প্রসঙ্গেও কেন্দ্রকে খোঁচা দিয়েছেন মমতা| তৃণমূল নেত্রী বলেছেন, ‘শনিবার দিল্লিতে বৈঠক ছিল| আমি তারিখ পরিবর্তন করার কথা বললাম| ঈদের দিন, ঈদের সঙ্গে কোনও আপস করব না|’

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top