News Flash

  • Home
  • Uncategorized
  • সন্তান প্রসবের দুই ঘন্টার মধ্যেই রক্তাল্পতায় মায়ের মৃত্যু, কাঠগড়ায় হাসপাতাল কর্তৃপক্ষ
Image

সন্তান প্রসবের দুই ঘন্টার মধ্যেই রক্তাল্পতায় মায়ের মৃত্যু, কাঠগড়ায় হাসপাতাল কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৪ জুন৷৷ প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্ত্তি হয়েও শেষ রক্ষা হল না৷ ফুটফুটে একটি সন্তানের জন্ম দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল গর্ভধারিনী মা৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে বৃহস্পতিবার দুপুর ২টা নাগাদ৷ ঘটনার বিবরণে জানা গিয়েছে মুঙ্গিয়াকামী ব্লকের উত্তর গকুলনগর এডিসি ভিলেজের বাসিন্দা কলমজয় রিয়াংয়ের স্ত্রী প্রসব যন্ত্রণা নিয়ে বৃহস্পতিবার সকালে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্ত্তি হয়৷ দুপুর ১২টা নাগাদ সুখেরুং রিয়াং একটি সন্তানের জন্ম দেয়৷ কিন্তু সন্তান জন্ম দেওয়ার পর ওই উপজাতি মহিলার শারিরীক অবস্থার অবনতি হতে থাকে৷ মহিলার স্বামী কলমজয় রিয়াং দ্রুত চিকিৎসককে জানায় বিষয়টি৷ কিন্তু কসাই এর রূপধারী চিকিৎসক তেমনটা আমল দেয়নি৷ এদিকে দুপুর ২টা নাগাদ সুখেরুং রিয়াং সন্তানকে রেখে মৃত্যুর কোলে ঢলে পড়ে৷ এব্যাপারে চিকিৎসক জানান সুখেরুং এর শরীরে রক্তের অভাব ঘটায় মৃত্যু হয়৷ তবে তাকে জিবি হাসপাতালে কেন রেফার করা হল না এনিয়ে প্রশ্ণ উঠেছে৷ প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top