News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যুৎ যন্ত্রনায় অতিষ্ট হয়ে ঘনিয়ামারায় পথ অবরোধ
Image

বিদ্যুৎ যন্ত্রনায় অতিষ্ট হয়ে ঘনিয়ামারায় পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৪ জুন৷৷ বিদ্যুৎ যন্ত্রনায় অতিষ্ট হয়ে গ্রামবাসীরা পথ অবরোধে সামিল হলেন৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা তিনটা নাগাদ বিশালগড়-বক্সনগর সড়কের ঘনিয়ামারা এলাকায়৷ নিগমের কর্মীরা আপ্রাণ চেষ্টা করেও পরিষেবা স্বাভাবিক করতে পারছে না৷ গত দুইদিন ধরে ঘনিয়ামারা এলাকায় বিদ্যুৎ না থাকায় পানীয় জল সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে৷ বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হওয়ায় পানীয় জলের সংকট তীব্র আকার দেখা দেয়৷ এহেন অবস্থায় ঘনিয়ামারা পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়৷ আজ ধৈর্য্যের বাঁধ ভাঙ্গে৷ বারবার বিদ্যুৎ নিগমের স্থানীয় অফিসে জানানোর পরও কোন হেলদোল নেই৷ শেষ বৃহস্পতিবার বিকাল তিনটা নাগাদ স্থানীয় জনগণ একজোট হয়ে বিশালগড়- বক্সনগর সড়কের ঘনিয়ামারা এলাকায় পথ অবরোধ গড়ে তুলেন৷ খবর পেয়ে সেখানে প্রথমে পৌঁছে পুলিশ৷ অবরোধ প্রত্যাহার করার জন্য পুলিশ অনুরোধ করে৷ কিন্তু, তাতে কোন কাজ হয়নি৷ পরে বিদ্যুৎ নিগমের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এবং আশ্বাস দেন অবিলম্বে পরিষেবা স্বাভাবিক করা হবে৷ এই আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করা হয়৷ অবরোধের ফল ঐ সড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল স্তব্ধ হয়ে যায়৷ চরম দুর্ভোগের শিকার হতে হয় যাত্রী সাধারণকে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top