News Flash

  • Home
  • Uncategorized
  • অনন্তনাগে গ্রেনেড হামলা, আহত পাঁচজন সিআরপিএফ জওয়ান
Image

অনন্তনাগে গ্রেনেড হামলা, আহত পাঁচজন সিআরপিএফ জওয়ান

শ্রীনগর, ১২ জুন (হি.স.): জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় গ্রেনেড হামলায় আহত হলেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর পাঁচজন জওয়ান| মঙ্গলবার ভোররাত তিনটে নাগাদ অনন্তনাগ জেলার জংলাত মান্ডি এলাকায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর পেট্রোল পার্টি লক্ষ্য করে গ্রেনেড হামলা চালায় সন্দেহভাজন জঙ্গিরা| সন্ত্রাসবাদীরা আচমকা গ্রেনেড নিক্ষেপ করায় কমবেশি আহত হয়েছেন পাঁচজন সিআরপিএফ জওয়ান| আহত জওয়ানদের তড়িঘড়ি উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| পুলিশের মুখপাত্র জানিয়েছেন, আহত জওয়ানরা প্রত্যেকেই স্থিতিশীল রয়েছেন| এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি|
উল্লেখ্য, পবিত্র রমজান মাসে কাশ্মীর উপত্যকায় জঙ্গিদের উপদ্রব দিন দিন বেড়েই চলেছে| মঙ্গলবার ভোরেই পুলওয়ামা জেলা আদালত প্রাঙ্গণে পুলিশ গার্ড পোস্ট করে লক্ষ্য করে অতর্কিতে গুলি চালানো শুরু করে একদল সন্ত্রাসবাদী| আচমকা জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন দু’জন পুলিশ কর্মী| এছাড়াও গুরুতর জখম হয়েছেন একজন পুলিশ কর্মী| ভূস্বর্গে জঙ্গিদের উপদ্রব দিন দিন বেড়ে চলায় উদ্বেগে প্রশাসনিক আধিকারিকরা|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top