News Flash

  • Home
  • Uncategorized
  • মাকে নৃশংসভাবে হত্যা, ধৃত ছেলে
Image

মাকে নৃশংসভাবে হত্যা, ধৃত ছেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন৷৷ সম্পত্তির লোভে মাকে পুড়িয়ে মারার অভিযোগে আটক করা হয়েছে ছেলেকে৷ মাকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে খুন করার পর মৃতদেহ বস্তাবন্দি করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে৷ তারপর ছেলেই পুলিশকে খবর দিয়েছে মা আত্মহত্যা করেছে বলে৷ ঘটনাটি ঘটেছে রবিবার সকালে শহরতলীর হাপানীয়ার কল্যাণপাড়া এলাকায়৷ এই নৃশংস হত্যাকান্ডের খবর জানাজানি হতেই গোটা শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ পুলিশ প্রাথমিক তদন্তে ছেলেকে আটক করা হয়েছে৷
সংবাদে প্রকাশ, কল্যাণ পাড়ার বাসিন্দা পারুল বালা রায়ের ছেলে গৌতম রায় আমতলী থানায় ফোন করে জানান যে তাঁর মা আত্মহত্যা করেছেন৷ পুলিশ সাথে সাথেই ঘটনাস্থলে ছুটে যায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এসডিপিও অজয় কুমার দাস সহ পদস্থ পুলিশ আধিকারীকরা৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের পাঠিয়ে দিয়েছে৷ প্রাথমিক ভাবে পুলিশ তদন্তে গৌতম রায়কে সন্দেহের তালিকায় পায়৷ তাকে জেরা করে কিছু অসংলগ্ণতা পেয়েছে পুলিশ৷ সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়৷ গৌতম রায়ের বাড়ি থেকে কিছু সামগ্রীও উদ্ধার করা হয়েছে যা দেখে পুলিশ নিশ্চিত যে এটি আত্মহত্যা নয়৷ পরিকল্পিত হত্যাকান্ড৷ এদিকে, স্থানীয় বাসিন্দাদের সূত্রে পুলিশ জানতে পেরেছে গতকাল রাতে পারুল বালা রায়ের সাথে ছেলে ও ছেলের বৌয়ের ঝগড়া হয়েছিল৷ তখন চিৎকার করে পারুল বালা রায় বলেছিলেন কাল সকালে তাকে আর ভরন পোষণের চিন্তা করতে হবে না৷ তিনি চিরদিনের জন্য বিদায় নিয়ে যাবেন৷
পুলিশের আশঙ্কা ছেলে ও ছেলের বৌ পারুল বালার এই বক্তব্যকে পঁজি করে পরিকল্পিতভাবে হত্যা করেছে এবং বিষয়টিকে আত্মহত্যার রূপ দেওয়ার চেষ্টা করেছে৷ যাতে স্থানীয়রা ভাবতে পারেন যেহেতু পারুল বালা রায় গতরাতে চিৎকার করে বলেছিলেন তাই বিষয়টি অনায়াসেই আত্মহত্যার রূপ নেবে৷ কিন্তু, পুলিশ তদন্তে নেমে হত্যার বিষয়টি আন্দাজ করতে পারছে৷ পুলিশ জানিয়েছে সোমবার সকালের মধ্যে গোটা বিষয়টি পরিস্কার হয়ে যাবে৷ এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকান্ড৷ তবে ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ যদি, এটি সত্যিই হত্যাকান্ড হয়ে থাকে তাহলে তা গর্হিত অপরাধ৷ গর্ভধারীনি মাকে পাষন্ড ছেলে খুন করেছে, আবার তাও সম্পত্তির লোভে৷ এতেই প্রমাণ হচ্ছে যে সমাজ ও পরিবার কতটা অধপতনে চলে যাচ্ছে দিন দিন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top