নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১০ জুন৷৷ বক্সনগর ফরেস্ট অফিস সংলগ্ণ রাস্তায় বাস ও বুলেরোর মুখোমুখী সংঘর্ষে আহত তিনজন৷ একজনের অবস্থা আশঙ্কাজনক৷ দুর্ঘটনাটি ঘটেছে রবিবার বিকাল তিনটা নাগাদ৷ জানা গিয়েছে, আগরতলা থেকে টিআর-০১-সি-১৩০৭ নম্বরের একটি যাত্রীবাহী বাস
বক্সনগরের দিকে আসছিল৷ বিপরীত দিক থেকে যাচ্ছিল টিআর-০১-এ-১৭৯৫ নম্বরের একটি বুলেরো৷ দুটি গাড়ি মুখোমুখী সংঘর্ষে লিপ্ত হয়৷ তাতে তিনজন আহত হয়েছেন৷ তারা হলেন শঙ্কর ভৌমিক (৩৯), বিমল অধিকারী (২৯) এবং শ্যামল অধিকারী (৪৫)৷ প্রথমে তিনজনকে বক্সনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ পরে তাদের জি বি হাসপাতালে রেফার করা হয়৷ জানা গিয়েছে শঙ্কর ভৌমিকের অবস্থা আশঙ্কাজনক৷ কলমচৌড়া থানার পুলিশ বাস ও বুলেরো পিকআপ গাড়ি আটক করেছে৷ দুর্ঘটনার একটি মামলা নিয়েছে৷
বক্সনগরে বাস ও বুলেরোর সংঘর্ষ গুরুতর জখম তিন
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















