News Flash

  • Home
  • Uncategorized
  • প্রণব ইস্যু ঃ আরএসএসের কাঁধে বন্দুক রাখল শিবসেনা
Image

প্রণব ইস্যু ঃ আরএসএসের কাঁধে বন্দুক রাখল শিবসেনা

সায়ন্তক চৌধুরী
জাতীয় রাজনীতিতে নতুন ধরনের ফোকাস ফেললেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে৷ এ ধরনের ফোকাস কিন্তু অপ্রত্যাশিত৷ জাতীয় পর্যায়ের নেতৃত্বরা ঘুণাক্ষরে যা ভাবেননি শিবসেনা তা ভেবে জাতীয় রাজনীতিতে চমক এনে দিলেন৷ শিবসেনার এমন চমকের পেছনে রয়েছে বিজেপির প্রতি বিরুদ্ধাচরণ৷
লোকসভা নির্বাচনের আর এক বছরও নেই৷ এরই মধ্যে শিবসেনা দাবার চাল শুরু করেছে৷ মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনেও শিবসেনা একা লড়ার সিদ্ধান্ত নিয়েছেন৷ লোকসভা নির্বাচনেও এমনই ইঙ্গিত ভেসে আসছে৷ ফলে শিবসেনা যে বিজেপি সরকারের উপর ভীষণ রুষ্ট তাই বোঝা যাচ্ছে৷ ইতিমধ্যে শিবসেনা ইঙ্গিত দিচ্ছে যে আগামী লোকসভা নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠ আসন নাও পেতে পারে৷ সে ক্ষেত্রে মোদির প্রধানমন্ত্রী হবার পথ মসৃন থাকবে না৷ অনেকটা বিপাকে পড়বে বিজেপি৷ আর সেই দিকটির কথা ভেবে শিবসেনা মনে করছেন যে, এখন আর এস এস রাজনৈতিক চাল দিতে পারে৷ প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে নাম প্রস্তাব করা হবে প্রণববাবুর৷ শিবসেনা মনে করছে যে, প্রণব মুখার্জীকে নিজেদের সম্মেলনে ডেকে নিয়ে আসার পেছনে আরএসএসের এমন রাজনৈতিক অংক কাজ করছে৷
শিবসেনার নিজস্ব মুখপত্র ‘সামনার’ সম্পাদকীয়তে দাবি করা হয়েছে যে, আরএসএস কোনদিন শিবসেনা প্রধান বাল ঠাকরেকে নিজেদের মঞ্চে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানায়নি৷ কিন্তু, মুসলমান সম্প্রদায়ের মন জয়ে ইফতার পার্টির আয়োজন করেছে৷ আরএসএস পরিস্থিতি বুঝে কাজ করতে চাইছে৷ তাই মুসলিম তোষণের রাস্তায় নেমেছে৷ এতে স্পষ্ট যে, আরএসএসের সাথে শিবসেনার সম্পর্ক তেমন ভাল নেই৷ তাই সংঘের সভায় প্রণববাবুর উপস্থিতি শিবসেনা ভালভাবে নেয়নি৷ এদিকে বিজেপির প্রতিও শিবসেনার ক্ষোভ রয়েছে৷ হিন্দুত্ববাদীর কট্টর পথে বিজেপি সরকার হাঁটছে না বলে বিজেপির উপর শিবসেনার এ ক্ষোভ৷ তাই শিবসেনা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, বর্তমানে যা পরিস্থিতি তাতে বিজেপির আসন ১১০ টি কমতে পারে৷ আর সেই কারণে নিজেদের লোককে প্রধানমন্ত্রী করা সম্ভব হবে না৷ এক্ষেত্রে নিরপেক্ষ লোক হিসাবে তুলে ধরা হতে পারে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর নাম৷ এবং এ কারণে সংঘের সম্মেলনে মুখার্জীকে আমন্ত্রণ করা হয়েছিল বলে শিবসেনার দাবি৷
শিবসেনার এমন দাবি কতটুকু যুক্তিসঙ্গত তা প্রশ্ণের মুখে পড়তে পারে৷ কেননা, প্রণববাবুকে বিরোধী দলগুলি একবাক্যে মেনে নেবে তা কিন্তু নয়৷ এক্ষেত্রে শিবসেনা যেন এক ঢিলে দুই পাখি মারতে চাইছে৷ প্রথমতঃ বিজেপিকে চাপে রাখতে চাইছে৷ মোদির প্রতি অনাস্থা প্রকাশ করছেন৷ কেননা, মোদির কাজে শিবসেনা খুশি নয়৷ দ্বিতীয়তঃ প্রধানমন্ত্রীর পদে প্রণববাবুর নাম উল্লেখ করে শিবসেনা বিরোধী দলগুলিকেও একটা বার্তা দিতে চাইছে৷ তবে কি বিরোধী মঞ্চের প্রতি শিবসেনার প্রচ্ছন্ন সমর্থন থাকছে? এমন ভাববার কোনও কারণ নেই৷ কেননা, কট্টর হিন্দুত্ববাদী দল শিবসেনাকে কোনও অসাম্প্রদায়িক দল যে সমর্থন করবে না তা নিশ্চিত৷ আসলে প্রণব বাবুর নাম উল্লেখ করে শিবসেনা যেন ঘোলা জলে মাছ শিকার করতে চাইছে৷ মহারাষ্ট্রে শিবসেনার প্রবল দাপট থাকলেও অন্য রাজ্যগুলিতে তাদের অস্তিত্ব শূণ্যের ঘরে৷ এছাড়া বিরোধী দলগুলি এক বাক্যে প্রণববাবুকে মেনে নেবেন তাই বা ভাবলো কি করে শিবসেনা৷ তবে সেনা যে চতুর চাল চেলেছে তা মানতেই হবে৷ জাতীয় রাজনীতিতে এমন চাল আদৌ কোনও গুরুত্ব পাবে কি না তাও কিন্তু ভাববার বিষয়৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top