News Flash

  • Home
  • Uncategorized
  • বক্সনগরে বাস ও বুলেরোর সংঘর্ষ গুরুতর জখম তিন
Image

বক্সনগরে বাস ও বুলেরোর সংঘর্ষ গুরুতর জখম তিন

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১০ জুন৷৷ বক্সনগর ফরেস্ট অফিস সংলগ্ণ রাস্তায় বাস ও বুলেরোর মুখোমুখী সংঘর্ষে আহত তিনজন৷ একজনের অবস্থা আশঙ্কাজনক৷ দুর্ঘটনাটি ঘটেছে রবিবার বিকাল তিনটা নাগাদ৷ জানা গিয়েছে, আগরতলা থেকে টিআর-০১-সি-১৩০৭ নম্বরের একটি যাত্রীবাহী বাস বক্সনগরের দিকে আসছিল৷ বিপরীত দিক থেকে যাচ্ছিল টিআর-০১-এ-১৭৯৫ নম্বরের একটি বুলেরো৷ দুটি গাড়ি মুখোমুখী সংঘর্ষে লিপ্ত হয়৷ তাতে তিনজন আহত হয়েছেন৷ তারা হলেন শঙ্কর ভৌমিক (৩৯), বিমল অধিকারী (২৯) এবং শ্যামল অধিকারী (৪৫)৷ প্রথমে তিনজনকে বক্সনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ পরে তাদের জি বি হাসপাতালে রেফার করা হয়৷ জানা গিয়েছে শঙ্কর ভৌমিকের অবস্থা আশঙ্কাজনক৷ কলমচৌড়া থানার পুলিশ বাস ও বুলেরো পিকআপ গাড়ি আটক করেছে৷ দুর্ঘটনার একটি মামলা নিয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top