News Flash

  • Home
  • Uncategorized
  • ১৩ দফা দাবীতে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দিল গণমুক্তি পরিষদ
Image

১৩ দফা দাবীতে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দিল গণমুক্তি পরিষদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷ তের দফা দাবী আদায়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাতে স্মারকলিপি তুলে দিয়েছে ত্রিপুরা রাজ্য উপজাতি

শনিবার ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদের এক প্রতিনিধিদল মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে সাক্ষাৎ করে বিভিন্ন দাবী জানান৷ ছবি নিজস্ব৷

গণমুক্তি পরিষদের এক প্রতিনিধিদল৷ শনিবার মহাকরণে মুখ্যমন্ত্রীর সাথে গণমুক্তি পরিষদের রাজ্য সভাপতি জীতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিরা সাক্ষাৎ করেন৷ সংগঠনের তরফ থেকে যে স্মারকলিপি মুখ্যমন্ত্রীকে দেয়া হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে, নতুন সরকার কাজ শুরু করেছে মাত্র অল্প কিছুদিন হলেও দৈনন্দিন ঘটনাপ্রবাহ নির্বাচনী প্রতিশ্রুতীর বিপরীতমুখী এবং কিছু ক্ষেত্রে রাজ্যের জনগণের সাংবিধানিক ও মৌলিক অধিকার হরনের ঘটনায় পরিণত হওয়ার কারণে জিএমপি গভীর উদ্বেগ প্রকাশ করছে৷

বর্তমানে সারা রাজ্যে এক অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়৷ এই প্রসঙ্গে জিএমপির বক্তব্য হচ্ছে বিরোধী রাজনৈতিক দল এবং গণসংগঠন সমূহের সমর্থকদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া হচ্ছে৷ নির্বাচিত জনসংস্থা সমূহ স্বাধীন ভাবে কাজ করতে পারছে না৷ দলত্যাগের জন্য সংঘবদ্ধ ভাবে চাপ সৃষ্টি হচ্ছে৷ বিভিন্ন অংশের মানুষের রুজি রোজগারের উপর ব্যাপক হামলা হচ্ছে৷ পাহাড়ী জনপদে অভাব এত তীব্র সীমান্তবর্তী কিছু এলাকা থেকে মানুষ খাদ্যের সন্ধানে ভিন্ দেশে পাড়ি দিতে বাধ্য হচ্ছেন৷

যে তের দফা দাবীতে স্মারকলিপি দেয়া হয়েছে সেগুলি হচ্ছে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর সংগঠিত হামলায় নিহত এবং আহত রাজনৈতিক কর্মীদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান ও নিরাপত্তা বিধান করা৷ নিহতদের পরিবারকে একটি করে সরকারী চাকুরী দিতে হবে৷ নারী সংক্রান্ত অপরাধ রুখতে কঠোর ভূমিকা গ্রহণ করা৷ রাজনৈতিক দলগুলির অফিস ভাঙার ফলে যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে৷ রেগার শ্রম দিবস বৃদ্ধি, বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা ইত্যাদি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top