News Flash

  • Home
  • Uncategorized
  • রোগীর মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর, কর্মবিরতির জেরে পরিষেবা ব্যহত উদয়পুর হাসপাতালে
Image

রোগীর মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর, কর্মবিরতির জেরে পরিষেবা ব্যহত উদয়পুর হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৯ জুন ৷৷ এক রোগী মৃত্যুর ঘটনা চিকিৎসককে মারধরের ঘটনায় দিনভর গোমতী জেলা হাসপাতাল চত্তরে এক আতঙ্কের পরিবেশ তৈরী হয় শনিবার৷ ঘটনার প্রতিবাদে চিকিৎসকরা সকালে ১০টা থেকে সমস্ত রকমের চিকিৎসা পরিষেবা বন্ধ করে কর্মবিরতির ডাক দেয়৷ আর তাতে করে রোগীর চরম দুর্ভোগের শিকার হতে হয়৷ ঘটনার খবর পেয়ে এই এলাকার বিধাক তথা মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় হাসপাালে ছুটে যান৷ তিনি গিয়ে হাসপাতাল পরিচালন কমিটির সঙ্গে জরুরি বৈঠক করেন৷ উপস্থিত ছিলেন মহকুমা শাসক শুভাশিষ বন্দ্যোপাধ্যায়, মহকুমা পুলিশ অধিকারিক হিমাগ্রী প্রসাদ দাস, হাসপাতাল সুপার শিব প্রসাদ চক্রবর্তী সহ অন্যান্যরা৷ চিকিৎসকদের দাবি ছিল রোগীর আত্মীয় তথা চিকিৎসক নিগ্রহকারীকে গ্রেপ্তার করার৷ আর যতক্ষণ পর্যন্ত সে গ্রেপ্তার না হবে ততক্ষণ চিকিৎসক পরিষেবা চালু হবে না৷ এই কথা শুনে মন্ত্রী ক্ষোভ উগরে দেন চিকিৎসকের উপর৷ এই অনভিপ্রেত যন্ত্রনার  জন্য মন্ত্রী দুঃখ প্রকাশ করেন এবং দোষিকে গ্রেপ্তারের জন্য পুলিশকে বলেন৷ কিন্তু এই ঘটনার জন্য অন্য সব রোগীরা চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হবেন এটা অযৌক্তিক বলে আক্ষা দেন মন্ত্রী৷ শেষে পুলিশের আশ্বাস ও মন্ত্রীর ধমকিতে চিকিৎসকরা তাদের নিজ কর্মস্থলে ফিরে যান বিকেল ৪টে নাগাদ৷ ঘটনার বিবরনে জানা যায় অমরপুর হাসপাতালের এক রেজারের রোগী গত বুধবার জ্বরে আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্ত্তি হয়৷ আজ সকাল ৯৩০মিঃ নাগাদ রোগীর কক্ষ রাউন্ড দিচ্ছিলেন ডঃ সুজিৎ সূত্রধর৷ ওই সময় রোগীটি মারা যায়৷ বিনা চিকিৎসায় রোগী  মৃত্যুর অভিযোগ তুলে রোগীর এক আত্মীয় ওই চিকিৎসকের উপর হামলে পরেন৷  তাতে চিকিৎসক অল্পবিস্তর আহত হয় মাথায় ও নাকে৷ এই ঘটনার প্রতিবাদেই ডাক্তারদের কর্মবিরতি চলে হাসপাতালে৷ চিকিৎসকা সুজিৎ সূত্রধর রাধাকিশোর পুর থানায় রোগীর আত্মীয় কাজল মিঞার বিরুদ্ধে৷ পুলিশ তাকে খুঁজছে আটকের জন্য৷ চিকিৎসকদের এই কর্মবিরতি জেরে শিশু থেকে প্রবীন সব রোগীর এক করুন চিত্র দেখা দেয় ওই হাসপাতালে৷ দ্বিতীয় ভগবান বলে পরিচিত ডাক্তারদের এই অকৃতজ্ঞতায় অনেক প্রশ্ণ তুলেন মন্ত্রী সহ রোগীরা আত্মীয়রা৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top