News Flash

  • Home
  • Uncategorized
  • চার জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী
Image

চার জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী

শ্রীনগর, ১০ জুন (হি.স.) : রবিবার অনুপ্রবেশের চেষ্টা ফের অাটকে দিয়ে চার জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী৷ এদিন কূপওয়াড়ার কেরন সেক্টরে এই ঘটনা ঘটে৷ অপারেশন এখনও চলছে বলে জানা গিয়েছে৷ এর আগে শনিবারে টহলরত জওয়ানদের উপর ফের হামলা চালায় জঙ্গিরা৷ শনিবার বিকালের ঘটনাটি ঘটে জম্মু কাশ্মীরের বান্দিপোরা জেলায়৷
স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, বান্দিপোরার পানহার এলাকার ঘন জঙ্গলে টহল দেওয়ার সময় হয় হামলাটি৷ পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী৷ জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু হয়৷ দু’দিন আগে কুপওয়ারা জেলাতেও টহলরত জওয়ানদের উপর হামলা চালায় জঙ্গিরা৷ তার আগে কেরন সেক্টরে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে৷ সেই ঘটনায় দুই জওয়ান আহত হয়৷
এদিকে বান্দিপোরার ঘটনায় এখনও কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি৷ এই হামলার পিছনে হিজবুল জঙ্গিদের হাত রয়েছে বলে অনুমান করা হচ্ছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top