News Flash

  • Home
  • Uncategorized
  • এশিয়া কাপ জিতল বাংলাদেশ, ব্যাটিং ব্যর্থতাই হারের কারণ মিতালিদের
Image

এশিয়া কাপ জিতল বাংলাদেশ, ব্যাটিং ব্যর্থতাই হারের কারণ মিতালিদের

কুয়ালা লামপুর, ১০ জুন (হি.স.) : ফাইনালে পৌঁছেও এশিয়া কাপ হাতছাড়া করল ভারতের মেয়েরা। ব্যাটিং ব্যর্থতার কারণেই ম্যাচ হারতে হল মিতালিদের। অধিনায়ক হরমনপ্রীত কউরের ৪২ বলে ৫৬ রানের অসাধারণ ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ভারত তোলে ১১২ রান। শেষ বলে ২ রান নিয়ে রুদ্ধশ্বাস ম্যাচে জয় তুলে নিল বাংলাদেশ।
রবিবার টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিং তো ছিলই, তার সঙ্গে ভুল শট নির্বাচনের খেসারত দিতে হয়েছে ভারতীয় ব্যাটিংকে। দুটো রান আউট এবং অবস্ট্রাক্টটিং দ্য ফিল্ডের জন্য তিনটি গুরুত্বপূর্ণ উইকেট হারায় ভারত। চার নম্বরে নেমে হরমনপ্রীত ৫৬ রানের ইনিংস না খেললে বোর্ডে ১০০ রানও উঠত না। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১১২ রান তোলে ভারত।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকে দেখে খেলার নীতি নিয়ে চলছিল বাংলাদেশ। একতা বিস্ত ভালো বল করলেও কোনও উইকেট পাননি। পুনম যাদব বল হাতে একাই ম্যাচে রঙ পাল্টে দেন। ৪ ওভার বোলিং করে মাত্র ৯ রান দিয়ে ৪টি উইকেট নেন তিনি। কিন্তু ঝুলন বা অনুজারা বল হাতে কেউই দাগ কাটতে পারেননি। হরমনপ্রীত দুটি উইকেট নিলেও ২ ওভারে দেন ১৯ রান। শেষ ওভারে জেতার জন্য প্রয়োজন ছিল ৮ রান। ৫ বলে ৬ রান দিয়ে ২ উইকেট তুলে নেয় ভারত। শেষ বলে ২ রান নিয়ে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top