News Flash

  • Home
  • Uncategorized
  • ইগতপুরীতে হাওড়া মেল লাইনচ্যূত, উদ্ধারে রেলকর্মী ও নিরাপত্তারক্ষীরা
Image

ইগতপুরীতে হাওড়া মেল লাইনচ্যূত, উদ্ধারে রেলকর্মী ও নিরাপত্তারক্ষীরা

নাসিক, ১০ জুন (হি.স.) : হাওড়াগামী হাওড়া মেল রবিবার দুঘর্টনার কবলে পড়ল। রবিবার ভোররাতে মহারাষ্ট্রের ইগতপুরীতে ট্রেনের তিনটি বগি লাইনচ্যূত হয়। তবে ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি বলে রেল সূত্রে জানা গিয়েছে। ট্রেনটি কেন লাইনচ্যুত হল তার কারণও জানা যায়নি। তবে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে মধ্যরেল।
রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনটি মুম্বই থেকে হাওড়ার দিকে আসছিল। ট্রেনটির যাত্রীরা জানিয়েছেন, রাত ২টো নাগাদ ইগতপুরী স্টেশনের কিছুটা আগেই হঠাৎ বিকট শব্দ ও ঝাঁকুনির পর ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। পরে জানা যায় ট্রেনের এস-১২, এস-১৩ নম্বর কোচ ও প্যান্ট্রি কার লাইনের থেকে সরে যায়। দুর্ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছেছে উদ্ধারকারী দল। দুর্ঘটনার জেরে একই রুটে চলা আরও ১২টি ট্রেনকে বাতিল করা হয়েছে। সাতটি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে।
রেলকর্মী ও নিরাপত্তারক্ষীরা উদ্ধারকাজে নেমে পড়েছেন। দুর্ঘটনার সময় ট্রেনের অধিকাংশ যাত্রীই ঘুমিয়েছিলেন। তাই বিষয়টি টের পাননি তাঁরা।
দুর্ঘটনা প্রসঙ্গে মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, ১২৮০৯ মুম্বই-হাওড়া মেলের তিনটি কামরা লাইনচ্যুত হয়েছে। লাইনচ্যুত হওয়া কামরাগুলি হল এস-১২, এস-১৩ নম্বর কোচ ও প্যান্ট্রি কার।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top