News Flash

  • Home
  • Uncategorized
  • আপাতত পদোন্নতিতে সংরক্ষণ ব্যবস্থা রাজ্যে চালু হচ্ছে না
Image

আপাতত পদোন্নতিতে সংরক্ষণ ব্যবস্থা রাজ্যে চালু হচ্ছে না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷ সুপ্রিম কোর্ট চাকুরিতে পদোন্নতিতে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের সংরক্ষণের পক্ষে রায় দিলেও, সেই রায় রাজ্যে কার্যকর সম্ভব নয়৷ আইনি কারণে এই রায় মেনে রাজ্যের তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিভুক্ত সরকারি কর্মচারীদের পদোন্নতিতে সংরক্ষণ দেওয়া যাচ্ছে না৷ ফলে, আপাতত পদোন্নতিতে সংরক্ষণ ব্যবস্থা রাজ্যে চালু হচ্ছে না৷ শুধু তাই নয়, সমস্ত পদোন্নতিতে স্থগিতাদেশ উঠছে না৷ তবে, রাজ্য সরকার আগামী সপ্তাহে এবিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে৷ পৃথক ইন্টারলুকেটারি এপ্লিকেশন দাখিল করবে রাজ্য সরকার৷ রাজ্য সরকার সর্বোচ্চ আদালতের কাছে রাজ্য বিশেষে পদোন্নতিতে সংরক্ষণের বিষয়ে পৃথক রায় দেওয়ার আবেদন জানাবে৷

সূত্রের খবর, শীর্ষ আদালত তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের পদোন্নতিতে সংরক্ষণ সংক্রান্ত যে রায় দিয়েছে তা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের ক্ষেত্রেই প্রযোজ্য৷ রাজ্যে ওই রায় কার্যকর সম্ভব নয়৷ আইনদপ্তর সূত্রে জানা গেছে, ওই রায় রাজ্যে কার্যকরের জন্য পৃথক ভাবে আবেদন জানাতে হবে৷ দেশের সমস্ত রাজ্য সুপ্রিম কোর্টে এই আবেদন জানাবে৷ রাজ্য সরকারও আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে আবেদন জানানোর প্রস্তুতি নিয়েছে৷ শীর্ষ আদালতে রাজ্যেও তপশিলি জাতি ও তপশিলি উপজাতি অংশের সরকারি কর্মচারীদের পদোন্নতিতে সংরক্ষণের সুযোগ দেওয়ার জন্য আবেদন জানানো হবে৷  পদোন্নতিতে সংরক্ষণের পুরানো যে আইন রয়েছে তা কার্যকর করারই আবেদন শীর্ষ আদালতে জানাবে রাজ্য সরকার৷

ফলে, এখনই রাজ্যের তপশিলি জাতি ও তপশিলি উপজাতি অংশের সরকারি কর্মচারীরা পদোন্নতিতে সংরক্ষণের সুযোগ পাচ্ছেন না৷ শুধু তাই নয়, পদোন্নতি চালু করাও যাচ্ছে না৷ এবিষয়ে সুপ্রিম কোর্টের নয়া নির্দেশিকা না পাওয়া পর্যন্ত পদোন্নতি স্থগিত থাকবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top