News Flash

  • Home
  • Uncategorized
  • আফগানিস্তানে তালিবান হামলা, মৃত্যু ১৭ জন আফগান সৈনিকের
Image

আফগানিস্তানে তালিবান হামলা, মৃত্যু ১৭ জন আফগান সৈনিকের

কাবুল, ৯ জুন (হি.স.): পশ্চিমাঞ্চলীয় আফগানিস্তানে হেরাত প্রদেশে তালিবান হামলায় প্রাণ হারালেন ১৭ জন আফগান সৈনিক| স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার রাতে পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের জাউল জেলায় সেনাবাহিনীর চেকপয়েন্টে হামলা চালায় সশস্ত্র তালিবান সন্ত্রাসবাদীরা| অতর্কিতে হামলায় প্রাণ হারিয়েছেন ১৭ জন আফগান সৈনিক| শনিবার হেরাত প্রদেশের প্রাদেশিক গভর্নরের মুখপাত্র জেলানি ফারহাদ জানিয়েছেন, শুক্রবার রাতে জাউল জেলায় সেনাবাহিনীর চেকপয়েন্টে হামলা চালায় সশস্ত্র তালিবান সন্ত্রাসবাদীরা| তালিবান হামলায় প্রাণ হারিয়েছেন ১৭ জন আফগান সৈনিক| মৃতের সংখ্যা হয়তো আরও বাড়তে পারে, কারণ আরও ১৩ জন গুরুতর জখম হয়েছেন| সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে তালিবান জঙ্গি সংগঠন|

ইতিমধ্যেই সংঘর্ষ বিরতির ঘোষণা করেছে তালিবান জঙ্গি সংগঠন। তালিবানদের তরফ থেকে ঘোষণা করা হয়েছে ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে তিন দিনের জন্য সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই তিনদিন আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী উপর কোনও রকমের আক্রমণ চালাবে না তারা। অথচ এরই মধ্যে হামলা চালাল তালিবান জঙ্গি সংগঠন|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top