News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে গৃহবধূর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

খোয়াইয়ে গৃহবধূর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, খোয়াই , ৫ জুন৷৷ রাজ্যে আবারও এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷  এর পেছনে বিস্তর রহস্য রয়েছে বলে অনুমান করা হচ্ছে৷ এলাকাবাসীর অভিযোগ, মহিলাকে খুন করে পরিকল্পিতভাবে ঝুলিয়ে রাখা হয়েছে৷ পুলিশ সূত্রে জানা গেছে, খোয়াই এর অফিসটিলা এলাকায় ঘটনাটি ঘটেছে৷ অফিসটিলায় সরকারি কর্মচারীদের আবাস সংলগ্ণ এলাকায় মঙ্গলবার সকালে স্থানীয় জনগণ কোয়ার্টার সংলগ্ণ একটি গাছে মহিলার মৃতদেহ ঝুলতে থাকতে দেখেন৷ কিন্তু মহিলার স্বামী কিংবা পরিবারের অন্যান্য কেউ এ বিষয়ে এর আগে কিছুই না জানার কথা পুলিশ জানিয়েছে৷

এলাকাবাসীই প্রথমে পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে পুলিশ এসে তৎপরতা শুরু করলে মহিলার স্বামী বেরিয়ে আসেন৷ আর এই ঘটনাকে কেন্দ্র করেবর্তমানে জল্পনা তীব্র আকার ধারণ করেছে৷ পুলিশ জানিয়েছে, সন্দেহজনকভাবে সরকারি কর্মচারীদের সরকারি আবাসের বাসিন্দা মেঘারানি দেববর্মার (৪৫) মৃতদেহপার্শ্ববর্তী একটি গাছে ঝুলছিল৷ কিন্তু মহিলার দেহে বেশ কিছু আঘাতের চিহ্ণ রয়েছে৷  পুলিশ মৃতদেহটি নামিয়ে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাটিয়েছে৷ পুলিশ বিষয়টিকে আত্মহত্যা বলে এখনই মেনে নিতে নারাজ পুলিশ জানিয়েছে, হত্যার পর দেহটি ঝুলিয়ে রাখার সম্ভাবনাও রয়েচে৷ আবার বিখখষয়টি হত্যাকান্ড বলে এখনই উল্লেখ করাও কঠিন৷ ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত পুলিশের তরফে স্পষ্টভাবে বলা কটিন৷ অন্যদিকে এলাকাবাসীর অভিযোগ, মৃতার স্বামী রণজিৎ দেববর্মা একজন সরকারি কর্মচারী৷ তার সঙ্গে স্ত্রীর বনিবনা  ছিল না৷ তবে এর পেছনে অন্য রহস্য আছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top