নিজস্ব প্রতিনিধি, খোয়াই , ৫ জুন৷৷ রাজ্যে আবারও এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ এর পেছনে বিস্তর রহস্য রয়েছে বলে অনুমান করা হচ্ছে৷ এলাকাবাসীর অভিযোগ, মহিলাকে খুন করে পরিকল্পিতভাবে ঝুলিয়ে রাখা হয়েছে৷ পুলিশ সূত্রে জানা গেছে, খোয়াই এর অফিসটিলা এলাকায় ঘটনাটি ঘটেছে৷ অফিসটিলায় সরকারি কর্মচারীদের আবাস সংলগ্ণ এলাকায় মঙ্গলবার সকালে স্থানীয় জনগণ কোয়ার্টার সংলগ্ণ একটি গাছে মহিলার মৃতদেহ ঝুলতে থাকতে দেখেন৷ কিন্তু মহিলার স্বামী কিংবা পরিবারের অন্যান্য কেউ এ বিষয়ে এর আগে কিছুই না জানার কথা পুলিশ জানিয়েছে৷
এলাকাবাসীই প্রথমে পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে পুলিশ এসে তৎপরতা শুরু করলে মহিলার স্বামী বেরিয়ে আসেন৷ আর এই ঘটনাকে কেন্দ্র করেবর্তমানে জল্পনা তীব্র আকার ধারণ করেছে৷ পুলিশ জানিয়েছে, সন্দেহজনকভাবে সরকারি কর্মচারীদের সরকারি আবাসের বাসিন্দা মেঘারানি দেববর্মার (৪৫) মৃতদেহপার্শ্ববর্তী একটি গাছে ঝুলছিল৷ কিন্তু মহিলার দেহে বেশ কিছু আঘাতের চিহ্ণ রয়েছে৷ পুলিশ মৃতদেহটি নামিয়ে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাটিয়েছে৷ পুলিশ বিষয়টিকে আত্মহত্যা বলে এখনই মেনে নিতে নারাজ পুলিশ জানিয়েছে, হত্যার পর দেহটি ঝুলিয়ে রাখার সম্ভাবনাও রয়েচে৷ আবার বিখখষয়টি হত্যাকান্ড বলে এখনই উল্লেখ করাও কঠিন৷ ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত পুলিশের তরফে স্পষ্টভাবে বলা কটিন৷ অন্যদিকে এলাকাবাসীর অভিযোগ, মৃতার স্বামী রণজিৎ দেববর্মা একজন সরকারি কর্মচারী৷ তার সঙ্গে স্ত্রীর বনিবনা ছিল না৷ তবে এর পেছনে অন্য রহস্য আছে৷



















