News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তিরবাজারে আইপিএফটি ও বিজেরি সংঘর্ষে আহত সাত
Image

শান্তিরবাজারে আইপিএফটি ও বিজেরি সংঘর্ষে আহত সাত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷ শরিকি বিবাদে  ফের রাজ্যে উত্তেজনা ছড়ালো৷ বিজেপি ও আইপিএফটি কর্মীদের সংঘর্ষে শান্তিরবাজার মহকুমার মনপাথর এলাকায় উত্তেজনা দেখা দিয়েছিল৷ সংঘর্ষে উভয় দলের ৭জন আহত হয়েছেন৷ উত্তেজিত হয়ে একটি বাইক ভাঙচুর করা হয়েছে৷ শরিকি সংঘর্ষে মঙ্গলবার মনপাথর এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে৷

এদিন চাকমাছড়া পঞ্চায়েতে কাজ বন্টন নিয়ে বিজেপি ও আইপিএফটির মধ্যে সংঘর্ষ হয়৷ জানা গেছে, আইপিএফটি কর্মীরা কাজ বন্টন নিয়ে আলোচনা করার সময় বিজেপি কর্মীরাও তাতে অংশ নিতে যান৷ তখন তাদের মধ্যে বাকবিতন্ডা হয়৷ এক সময় পরিস্থিতি সংঘর্ষের রূপ নেয়৷ দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতিতে উভয় দলের ৭জন আহত হয়েছেন৷ উত্তেজিত কর্মীরা সেই খানে একটি বাইক ভাঙচুর করেছেন৷ যাত্রী বাহি একটি কমান্ডার জিপে ঢিল ছুড়ে কাঁচ ভেঙে দেয়৷ জানা গেছে, খবর পেয়ে শান্তিবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ আহতদের উদ্ধার করে প্রথমে তুইকোরমা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছিল৷ সেখান থেকে ৫ জনকে উদয়পুরে ত্রিপুরা সুন্দরী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ পুলিশ জানিয়েছে, আহতদের আঘাত মারাত্মক নয়৷ এদিনের ঘটনায় কোনও মামলাও হয়নি বলে জানিয়েছে পুলিশ৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top