News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএমের পর কংগ্রেসও রাজ্যে খাদ্য সংকটের অভিযোগ আনল
Image

সিপিএমের পর কংগ্রেসও রাজ্যে খাদ্য সংকটের অভিযোগ আনল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন৷৷  রাজ্যের জনজাতিপ্রধান প্রত্যন্ত এলাকাগুলিতে তীব্র খাদ্যাভাবের অভিযোগ তুলেছে কংগ্রেস৷ এর আগে সিপিআইএমও অনুরূপ অভিযোগ তুলেছে৷ রাজ্যের প্রাক্তন কংগ্রেস বিধায়ক গোপালচন্দ্র রায় দলের সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলিতে তীব্র খাদ্য সংকট বিরাজ করছে৷ অস্থির পরিস্থিতির মধ্যে রয়েছে সমগ্র রাজ্য৷ রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলি থেকে খাদ্য সংগ্রহের জন্য অনেকেই ছুটোছুটি করছেন৷ ইতিমধ্যে বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে ব্যাপক হারে পুরুষ বাংলাদেশ খাদ্য সংগ্রহের জন্য সীমান্তের ওপারে চলে গেছেন৷ ইতোপূর্বে রাজ্যে কখনও এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়নি৷ গোপাল রায় আরও বলেন, রাজ্যে কোনও সরকার আছে বলে মনে হচ্ছে না৷ সরকারের কার্যকলাপ জনগণের পক্ষে সহায়ক বলেও মনে করছেন না তাঁরা৷ একইসঙ্গে শাসকদলের অন্তর্র্কেন্দলের প্রভাব পড়েছে জনগণের উপর৷ বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী হওয়ার পর দলের সভাপতি পদ নিয়ে মারপিট চলছে৷ এ ধরনের দায়িত্বজ্ঞানহীন সরকার এর আগে রাজ্য দেখেনি৷ উল্লেখ করা যেতে পারে, রাজ্যের খাদ্যাভাব নিয়ে সিপিআইএম নেতা তথা সংসদ জিতেন্দ্র চৌধুরী শনিবার রাতে বিস্তারিত তথ্য তুলে ধরেন৷ তিনি বলেন, প্রত্যন্ত জনজাতিপ্রধান এলাকায় তীব্র খাদ্য সংকট চলছে৷ গন্ডাছড়া, ডুম্বরনগর প্রভৃতি এলাকা থেকে অন্তত ৬০০ জন পুরুষ খাবারের সন্ধানে বাংলাদেশে চলে গেছেন৷ পাহাড়ে কাজ নেই৷ খাবারও নেই৷ অস্থির পরিস্থিতি বিরাজ করছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top