News Flash

  • Home
  • Uncategorized
  • ম্যালেরিয়ার প্রকোপ ছাওমনুতে , আক্রান্ত ছয় জওয়ান হাসপাতালে
Image

ম্যালেরিয়ার প্রকোপ ছাওমনুতে , আক্রান্ত ছয় জওয়ান হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩ জুন ৷৷ নিরাপত্তা কর্মীরা তথা যারা সীমান্ত এলাকায় নিজেদের জীবন বাজী রেখে দায়িত্ব পালন করছেন, তারা কেন আছেন৷ তাদের জীবনে কী ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে৷ সীমান্ত এলাকায় কর্তব্যরত বিএসএফ জওয়ানরা রীতিমতো দিশেহারা অবস্থায় রয়েছেন৷ মশার প্রচন্ড উৎপাতে অতীষ্ঠ হয়ে রয়েছেন তারা৷ ইতিমধ্যে বেশ কয়েকজন জওয়ান ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন৷
সংবাদে প্রকাশ, ধলাই জেলার ছাওমনু ব্লকের থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে বিজু এলাকায় বিএসএফ এর ১৩০ ব্যাটেলিয়ানের ডি কোম্পানি মোতায়েন রয়েছে৷ এই কোম্পানীর জওয়ানরা সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করতে গিয়ে মশার কামড়ে ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছেন৷ এই কোম্পানীর ছয়জন জওয়ান হাসপাতালে ভর্তি আছেন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে৷ কোম্পানীর ইনস্পেক্টর অভিনব কুমার সিং জানিয়েছেন, এই মরশুমে মশার উৎপাত বেড়ে যায়৷ এই সময়টাতে জওয়ানদের অনেক কষ্টে কর্তব্য পালন করতে হয়৷ জওয়ানরা মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ঢেকে রেখে সীমান্তে মোতায়েন থাকেন৷
এই পরিস্থিতিতে জওয়ানদের মারাত্মক সমস্যায় পড়তে হচ্ছে৷ প্রসঙ্গত, ধলাই জেলার বিভিন্ন এলাকা ম্যালেরিয়া প্রবন বলে চিহ্ণিত রয়েছে৷ জওয়ানরা কর্তব্য পালনের ক্ষেত্রে সমস্যায় থাকলেও বাহিনীর তরফ থেকে সমস্ত সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে৷ মুখের সামনে নেট এর তীের বিশেষ আবরণ ব্যবহার করা হচ্ছে৷ হাতেও লানানো হয়েছে গ্লাবস৷ এরপরও দুশ্চিন্তায় রয়েছেন জওয়ানরা৷ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে কয়েক বছর আগে রাজ্যে শতাধিক লোকের অকাল মৃত্যু হয়েছিল৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top