News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের ক্যুইন প্রজাতির আনারস রপ্তানী শুরু দুবাইয়ে
Image

রাজ্যের ক্যুইন প্রজাতির আনারস রপ্তানী শুরু দুবাইয়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন৷৷ ত্রিপুরার বিখ্যাত ক্যুইন প্রজাতির আনারস বিদেশে রপ্তানী আনুষ্ঠানিকবাবে আজ থেকে শুরু হয়েছে৷ কমলপুর মহকুমার বিলাসছড়া গ্রামের রাঙিছড়ায় আয়োজিত এক অনুষ্ঠানে খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব এবং বিধায়ক আশিস দাস পতাকা নেড়ে আনারস রপ্তানীর সূচনা করেন৷ অনুষ্ঠানে ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন লিমিটেডের প্রতিনিধি মনোজিৎ চাকমা, দুর্গচৌমুহনী কৃষি মহকুমা তত্বাবধায়ক পার্থ প্রতিম রায় এবং রপ্তানীকারক সংস্থার প্রধান উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় খাদ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের এই পদক্ষেপে কৃষকরা বাজার থেকে বেশী দামে আনারস বিক্রি করতে পারবেন৷ বিলাসছড়া গ্রামটি লেবু চাষের জন্যও বিখ্যাত৷ তিনি বলেন, লেবু চাষীদের আর্থিক উন্নতিতেও সংশ্লিষ্ট দপ্তর উদ্যোগ নিয়েছে৷ প্রথম চালানে ঐ এলাকার ৮ জন কৃষক থেকে ১০০০ টন আনারস নেওয়া হয়৷ যার মোট ওজন ৯৫০ কোজি৷ প্রতি কেজির মূল্য ধার্য হয়েছে ২০ টাকা৷ সংশ্লিষ্ট কৃষি তত্বাবধায়কের কার্য্যালয়ের পক্ষ থেকে জানানো হযেছে ৮০০-১২০০ গ্রাম ওজনের আনারসের রপ্তানী করা হবে৷ পরশু সকালের মধ্যে এই আনারস বিমানে দিল্লী হয়ে পৌঁছে যাবে দুবাইতে৷ আগামী সপ্তাহ থেকে প্রতিদিন ১ টন করে আনারস রপ্তানী করা হবে৷ পরবর্তীতে মহকুমার মায়াছড়ি, ছোটসুরমা, জামথুম, শিম্বুকচাক প্রভৃতি গ্রাম থেকেও এই ক্যুইন প্রজাতির আনারস রপ্তানী করা হবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top