News Flash

  • Home
  • Uncategorized
  • বাসে উঠে বিএসএফ জওয়ানদের সংঘবদ্ধ হামলায় জখম এক
Image

বাসে উঠে বিএসএফ জওয়ানদের সংঘবদ্ধ হামলায় জখম এক

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২ জুন৷৷ বিএসএফ জওয়ানদের সংঘবদ্ধ হামলায় এক স্যোশাল অডিটর গুরুতর ভাবে আহত হয়েছেন৷ ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে আর কে পুর থানার অধীন উদয়পুরের ব্রহ্মাবাড়ীতে৷ বাসে উঠে ঐ স্যোশাল অডিটরকে মারধর করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ আক্রান্ত ব্যক্তির নাম অমৃত সরকার৷ বাড়ি বিশালগড়ের লক্ষ্মীবিল এলাকায়৷ অন্যদিকে পুলিশ আক্রমণকারী জওয়ানদের মধ্যে বিকাশ কুমার নামে একজনকে আটক করেছে৷

সংবাদে প্রকাশ, অমৃত সরকার সরকারী কাজ শেষ করে এদিন বিলোনীয়া থেকে একটি বাসে করে উদয়পুরে আসছিলেন৷ ঐ বাসে ৩১ নং ব্যাটেলিয়ান বিএসএফের জওয়ান বিকাশ কমারও আসছিলেন৷ গাড়িটি ব্রহ্মাবাড়ী আসার পর বিকাশ কুমার তার ব্যাটেলিয়ানের আরও কয়েকজন জওয়ানকে ডেকে আনে৷ গাড়িটি ব্রহ্মাবাড়িতে পৌঁছতেই রাস্তায় অপেক্ষমান জওয়ানরা গাড়িটিকে থামায়৷ জওয়ানরা গাড়ি উঠে অমৃত সরকারকে বেধরক মারধর করতে থাকে৷ বাসের অন্যান্য যাত্রীরাও রীতিমতো হতবাক হয়ে পড়েন৷ চিৎকার চেচামেচি শুনে রাস্তার পাশের দোকানদার ও পথচারীরা বাসে উঠে কোনরকমে এই পরিস্থিতি শান্ত করেন৷ তারপর খবর দেওয়া হয় আর কে পুর থানার পুলিশকে৷ ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই বিএসএফ জওয়ানরা পালিয়ে যায়৷ শুধুমাত্র বিকাশ কুমারকে আটক করা সম্ভব হয়েছে৷ পুলিশ তাকে থানায় নিয়ে যায়৷ অন্যদিকে আক্রান্ত অমৃত সরকারকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কেন এই মারধরের ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ৷ রাতে খবর লেখা পর্যন্ত ঘটনার সূত্রপাত কেন তা জানাতে পারেনি পুলিশ৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top