News Flash

  • Home
  • Uncategorized
  • তিন বাংলাদেশী সহ পাঁচ সন্দেহভাজন ধৃত
Image

তিন বাংলাদেশী সহ পাঁচ সন্দেহভাজন ধৃত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন৷৷ তিন বাংলাদেশি এবং দুইজন অরুণাচল প্রদেশের বাসিন্দাকে আটক করেছে পুলিশ৷ তাদের কাছে কোন বৈধ কাগজপত্র ছিল না৷ তাই, অমরপুর মহকুমার বীরগঞ্জ এলাকায় পুলিশ তাদের আটক করেছে৷ আজ পুলিশ তাদেরকে আদালতে সোপর্দ করেছে৷

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বীরগঞ্জ থানাধীন ধলুমায় গোপন সংবাদের ভিত্তিতে  পুলিশ টিআর০১-ডি-২৫৮১ নম্বরের একটি ম্যাক্স গাড়িতে তল্লাশি চালায়৷ গাড়িটি অমরপুর থেকে যতনবাড়ি যাচ্ছিল৷ তল্লাশি চলাকালে তিনজন বাংলাদেশি এবং দুইজন অরুণাচল প্রদেশের বাসিন্দাকে আটক করে পুলিশ৷ বাংলাদেশের বাসিন্দাদের কাছে কোন বৈধ কাগজপত্র ছিল না৷ পুলিশ জানিয়েছে মংচন্দ্র চাকমা (৩৭), রেবতি চাকমা(৪৫) এবং মিলি চাকমা (৩৬) কে পুলিশ আটক করেছে৷ তাদের কাছে পাসপোর্ট কিংবা বৈধ কোন কাগজপত্র ছিল না৷ তাদের বিরুদ্ধে মামলা নিয়েছে পুলিশ৷ এদিকে, অরুণাচলের দুই বাসিন্দার কাছেও কোন বৈধ কাগজ পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে৷ তাদেরকেও আদালতে সোপর্দ করেছে পুলিশ৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top