News Flash

  • Home
  • Uncategorized
  • আটার গুণমান সঠিক বিভ্রান্তি ও গুজব ছড়ানো হয়েছে ঃ খাদ্য দপ্তর
Image

আটার গুণমান সঠিক বিভ্রান্তি ও গুজব ছড়ানো হয়েছে ঃ খাদ্য দপ্তর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন৷৷ সম্প্রতি একটি অসাধুচক্র খাদ্য দপ্তর কর্তৃক গণবন্টন সরবরাহ করা আটার গুণমান নিয়ে জনমনে কিছু বিভ্রান্তি ও গুজব ছড়িয়েছে৷ এই পরিপ্রেক্ষিতে রাজ্যের খাদ্য, জন সংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর গণবন্টনের মাধ্যমে সরবরাহ করা আটার নমুনা বিভিন্ন মহকুমা থেকে সংগ্রহ করে আগরতলাস্থিত সরকারী রিজিওনাল ফুড ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠায়৷ উক্ত আটার নমুনাগুলি ক্যামিকেল টেস্ট এর রিপোর্ট অনুসারে দেখা যায় যে, আটার গুণমান ‘ফুড সেফটি ও স্টেন্ডার্ড এ্যাক্ট, ২০০৬ ও রুলস এন্ড রেগুলেশানস, ২০১১’ অনুযায়ী একদম ঠিক আছে৷ তাই খাদ্য দপ্তর কর্তৃক সরবরাহ করা আটার গুণমান নিয়ে কোন সন্দেহের অবকাশ নেই৷

গমের মধ্যে মানব দেহের জন্য অত্যন্ত উপকারী একটি প্রোটিন থাকে, যার নাম গ্লুটেন৷ ভারত সরকারের অধীনস্থ নিয়ামক নূ্যনতম ৬ শতাংশ গ্লুটেন থাকা আবশ্যক৷ সেখানে রিপোর্ট অনুসারে খাদ্য দপ্তর কর্তৃক সরবরাহ করা আটাতে শতকরা ১০ ভাগেরও বেশি গ্লুটেন আছে৷ খাদ্য দপ্তরের পক্ষ থেকে জনসাধারণের কাছে গণবন্টনের মাধ্যমে সরবরাহ করা আটা নির্ভয়ে ও নির্দ্ধিধায় খাদ্য হিসাবে ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে৷ খাদ্য, জন সংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই তথ্য জানানো হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top