News Flash

  • Home
  • Uncategorized
  • আখনুর সেক্টরে ক্রস-বর্ডার গুলির লড়াই, শহিদ দু’জন বিএসএফ জওয়ান
Image

আখনুর সেক্টরে ক্রস-বর্ডার গুলির লড়াই, শহিদ দু’জন বিএসএফ জওয়ান

শ্রীনগর, ৩ জুন (হি.স.): পবিত্র রমজান মাসে আবারও রক্তাক্ত হল ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত| জম্মু ও কাশ্মীরের আখনুর সেক্টরে ক্রস-বর্ডার গুলির লড়াইয়ে প্রাণ হারালেন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র দু’জন জওয়ান| মৃত দু’জন বিএসএফ জওয়ানই অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন| তবে, তাঁদের নাম এখনও পর্যন্ত জানা যায়নি|

বিএসএফ সূত্রের খবর, রবিবার ভোররাত থেকে আখনুর সেক্টরের প্রাগওয়াল এলাকায় ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত বরাবর এলোপাথাড়ি গুলি চালাতে থাকে পাকিস্তানি সেনাবাহিনী| ক্রস-বর্ডার গুলির লড়াইয়ে গুরুতর জখম হন দু’জন বিএসএফ জওয়ান| আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন| শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও গুলির লড়াই চলছে

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top