News Flash

  • Home
  • Uncategorized
  • অর্থমন্ত্রীর বক্তব্য খন্ডন করে সাংসদের জোড়ালো দাবি কাজ ও খাদ্যের প্রচন্ড অভাব পাহাড়ী জনপদে
Image

অর্থমন্ত্রীর বক্তব্য খন্ডন করে সাংসদের জোড়ালো দাবি কাজ ও খাদ্যের প্রচন্ড অভাব পাহাড়ী জনপদে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন৷৷ রাজ্যে পাহাড়ি জনপদে কাজ ও খাদ্যের প্রচন্ড অভাব রয়েছে, এই দাবিতে অটল  গণমুক্তি পরিষদের রাজ্য

সাংসদ জীতেন্দ্র চৌধুরী৷ ছবি নিজস্ব৷

সভাপতি তথা সাংসদ জিতেন্দ্র চৌধুরী৷ কারণ, উপমুখ্যমন্ত্রী তথা পঞ্চায়েত মন্ত্রী যীষ্ণু দেববর্মা দাবি করেছেন পাহাড়ি জনপদে কাজ ও খাদ্যের কোন অভাব নেই৷ শুধু তাই নয়, রাজস্বমন্ত্রী এন সি দেববর্মা এবং উপজাতি কল্যাণমন্ত্রী মেবার কুমার জমাতিয়াও সম্প্রতি এই দাবিই করেছেন৷ তাই শনিবার সাংবাদিক সম্মেলনে জিতেন্দ্র চৌধুরী বিডিওদের আইপিএফটির নির্দেশের তথ্য তুলে ধরে দাবি করেন, ব্লকে অর্থ বরাদ্দে আইপিএফটি বাধা দিচ্ছে৷ তাই, মানুষের কাছে টাকা পৌঁছাচ্ছে না৷ সাথে তিনি বিদ্রূপ করে বলেন, সরকার পরিবর্তন হতেই কেন্দ্রীয় সরকার রেগা প্রকল্পে জিও ট্যাগিং প্রয়োজন নেই বলে জানিয়েছে৷

সাংসদ শ্রীচৌধুরীর কথায়, গত ৮ মে রাজ্যের কাজ ও খাদ্যের পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলনে বিভিন্ন তথ্যও তুলে ধরেছিলাম৷ গঙ্গানগর, ভগীরথপাড়া, ছাওমনু, লংতরাই ইত্যাদি এলাকায় জনগণ ভীষণ সমস্যায় পড়েছেন৷ এই দাবি দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পর উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা এর খন্ডন করেছেন৷ শ্রীচৌধুরীর বক্তব্য, উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা কাজ ও খাদ্যের অভাবের দাবি ফুৎকারে উড়িয়ে দিয়েছেন৷ এই দাবি ভিত্তিহীন বলে তিনি মন্তব্য করেছেন৷ তাই রাজ্য সরকারকে জানাতে চাইছি ওই এলাকাগুলি থেকে তথ্য সংগ্রহ করে দাবির প্রেক্ষিতে মন্তব্য করুন, বলেন জিতেন্দ্র চৌধুরী৷

তাঁর কথায়, আইপিএফটি সহকারী সাধারণ সম্পাদক জীবনজয় রিয়াং গঙ্গানগরের বিডিওকে চিঠি দিয়ে সরকারি স্কিমের কাজ আইপিএফটি ভিলেজ কমিটি মনিটরিং কমিটির মাধ্যমে বন্টনের জন্য বলেছেন৷ তাঁর কটাক্ষ, সম্পূর্ণ অসাংবিধানিকভাবে বিডিওকে এই চিঠি দিয়েছে আইপিএফটি৷ সাথে জিতেন্দ্র চৌধুরী যোগ করেন আমবাসায় কো-অপারেটিভ ব্যাঙ্কের ম্যানেজারকেও  সরকারি স্কিমে কোন টাকা বরাদ্দ না করার জন্য চিঠি দিয়েছে আইপিএফটি৷ আইপিএফটির বক্তব্য, সমস্ত কিছুর তদন্ত হবে৷ এরপরই অর্থ বরাদ্দ করা যাবে৷ জিতেন্দ্র চৌধুরী কটাক্ষের সুরে বলেন, বর্তমান সরকার কোন দলের নাকি জনগণের তা বোঝা যাচ্ছে না৷ এই সরকার জনগণকে নাকি দলকে প্রাধান্য দিচ্ছে তাও বোঝা যাচ্ছে না৷

জিতেন্দ্র চৌধুরীর কথায়, বায়োমেট্রিক সিস্টেমের কারণে রেশনিং ব্যবস্থা ভেঙে পড়েছে৷ অনেক জায়গায় মানুষ রেশন তুলতে পারছেন না৷ তাঁর কটাক্ষ, এই সমস্ত তথ্য সরকার জানে না তা বড়ই দুর্ভাগ্যের৷

এদিকে, জিও ট্যাগিং নিয়ে বর্তমান সরকার ও কেন্দ্রীয় সরকারকে তির্যক ভাষায় বিঁধেছেন জিতেন্দ্র চৌধুরী৷ তাঁর কথায়, বাম জমানায় রেগা প্রকল্পে জিও ট্যাগিং বাধ্যতামূলক করা হয়েছিল৷ জিও ট্যাগিংয়ের পর তদানীন্তন বামফ্রন্ট সরকারকে কেন্দ্রের কাছে রিপোর্ট পাঠাতে হত৷ কিন্তু, সরকার পরিবর্তন হতেই জিও ট্যাগিং রাজ্যের জন্য বাধ্যতামূলক নয় বলে ছাড় দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ দীশা কমিটির সাম্প্রতিক এক রিপোর্ট থেকে এই তথ্য সম্পর্কে জানা গেছে, বলেন সাংসদ শ্রীচৌধুরী৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top