News Flash

  • Home
  • Uncategorized
  • বিরোধীদের ঐক্যে প্রমাণিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে : স্মৃতি ইরানি
Image

বিরোধীদের ঐক্যে প্রমাণিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে : স্মৃতি ইরানি

আহমেদাবাদ, ২ জুন (হি.স.) : বিরোধী দলগুলির ঐক্যই বুঝিয়ে দিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। আহমেদাবাদের সাংবাদিক সম্মেলনে শনিবার এমনই জানালেন স্মৃতি ইরানি।
এদিন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি বলেন, নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের জন্য বিরোধী দলগুলি ঐক্যবদ্ধ হয়েছে। জনগণের কাছে সেই বার্তাই যাচ্ছে। একক ভাবে বিরোধী দলগুলির ক্ষমতা নেই নিজস্ব রাজনৈতিক মতাদর্শ, নীতি, কর্মসূচী এবং নেতৃত্ব দিয়ে জনগণের মন জয় করা। বিরোধী দলগুলির ঐক্যে প্রমাণিত হয়ে গেলো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একক ভাবে লড়াই করার ক্ষমতা তাদের নেই। বিরোধী দলগুলির ঐক্যই সব চেয়ে বড় সূচক এবং উদাহরণ যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা এবং রাজনৈতিক পরাক্রম বৃদ্ধি পেয়েছে।
২০১৪ সালের লোকসভা নির্বাচনের প্রসঙ্গে তুলে স্মৃতি ইরানি বলেন, ‘২০১৪ সালে লোকসভা নির্বাচনে প্রতিকূলতা সত্ত্বেও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ক্ষমতায় এসেছিল। ২০১৯ সালেও তা পুনরাবৃত্তি হবে।’ আগামী লোকসভা নির্বাচনে উন্নয়নকে হাতিয়ার করে নির্বাচনে চলবে বিজেপি তা স্পষ্ট করে দিলেন তিনি। এছাড়াও পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীদের খুনের ঘটনায় সরব হয়েছেন স্মৃতি ইরানি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top