News Flash

  • Home
  • Uncategorized
  • সেন্ট্রাল কাশ্মীরে আত্মঘাতী সেনা জওয়ান, চাঞ্চল্য
Image

সেন্ট্রাল কাশ্মীরে আত্মঘাতী সেনা জওয়ান, চাঞ্চল্য

শ্রীনগর, ২ জুন (হি.স.): সেন্ট্রাল কাশ্মীরের গান্দেরবাল জেলায় নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন একজন সৈনিক| শনিবার ভোরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গান্দেরবাল জেলায়, গুন্ড থানার অন্তর্গত ২৪ রাষ্ট্রীয় রাইফেলস (আরআর)-এর ক্যাম্প-এ| আত্মঘাতী সৈনিকের নাম হল রাজপাল সিং| তাঁর বাড়ি উত্তর প্রদেশের কানপুরে| কি কারণে তিনি আত্মঘাতী হলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শনিবার ভোরে গুন্ড থানার অন্তর্গত ২৪ রাষ্ট্রীয় রাইফেলস (আরআর)-এর ক্যাম্প-এ গুলির শব্দ শোনা যায়| গুলির শব্দ শোনা মাত্রই সহকর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে রয়েছেন উত্তর প্রদেশের বাসিন্দা সেনা জওয়ান রাজপাল সিং| তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন| কি কারণে আত্মঘাতী হলেন তিনি, তা তদন্ত করে দেখা হচ্ছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top