News Flash

  • Home
  • Uncategorized
  • ঐতিহ্যের বিদায়, মুখ্যমন্ত্রীর সচিবালয় দপ্তর মুছে জুড়ে দেয়া হচ্ছে সচিবালয় প্রশাসন দপ্তরে
Image

ঐতিহ্যের বিদায়, মুখ্যমন্ত্রীর সচিবালয় দপ্তর মুছে জুড়ে দেয়া হচ্ছে সচিবালয় প্রশাসন দপ্তরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে৷৷ পাঁচ দশকের ঐতিহ্য মুছতে চলেছে৷ সম্ভবত, সারা দেশে একমাত্র ত্রিপুরাতেই মুখ্যমন্ত্রী সচিবালয় এই দপ্তরটি মুছে যাচ্ছে৷ সচিবালয় প্রশাসন দপ্তরের সাথে যুক্ত হচ্ছে মুখ্যমন্ত্রীর দপ্তর৷ সে মোতাবেক প্রক্রিয়াও শুরু হয়ে গেছে৷ সূত্রের খবর, খুব শীঘ্রই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি হবে৷ তবে, হঠাৎ এই সিদ্ধান্তের কোনও স্পষ্ট ব্যাখ্যা মিলেনি৷ প্রশাসনিক একেন্দ্রীকরণের হঠাৎ কি প্রয়োজনীয়তা পড়লো সে বিষয়েও স্পষ্ট ভাবে জানা যায়নি৷ তবে, মুখ্যমন্ত্রীর দপ্তরের গোপনীয়তা বজায় নিয়ে এবং প্রশাসনিক ঐতিহ্য মুছে ফেলার উদ্যোগকে ঘিরে ইতিমধ্যেই সচিবালয়ের অন্দরে বিতর্ক দেখা দিয়েছে৷

সূত্রের খবর, এই প্রশাসনিক একেন্দ্রীকরণের দায়িত্ব পড়েছে অতিরিক্ত সচিব আর পি দত্ত, নির্মল অধিকারী এবং সন্তোষ দাসের উপর৷ তাঁরাই মুখ্যমন্ত্রীর দপ্তরকে সচিবালয়ে দপ্তরের সাথে একেন্দ্রীকরণের যাবতীয় উদ্যোগ নিচ্ছেন৷ ১৯৬৩ সালে রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী শচিন্দ্র লাল সিংহের আমল থেকেই মুখ্যমন্ত্রীর পৃথক দপ্তর রয়েছে৷ যতদূর জানা গেছে, দেশের অন্যান্য রাজ্যেও মুখ্যমন্ত্রীর পৃথক দপ্তর রয়েছে৷ কেন্দ্রীয় সচিবালয়ের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পৃথক দপ্তর রয়েছে৷ ওই দপ্তরের জন্য পৃথক মন্ত্রীও রয়েছেন৷ কিন্তু, রাজ্যে পাঁচ দশকের সেই ঐতিহ্য মুছে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে৷

অনেকেরই ধারনা, মুখ্যমন্ত্রীর দপ্তর সচিবালয় প্রশাসন দপ্তরের সাথে যুক্ত হলে গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে সমস্যা হতে পারে৷ শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর হঠাৎ কোথাও গিয়ে যে কোনও সিদ্ধান্তের ঘোষণা দিতে পারবেন না৷ উদাহরণ স্বরূপ, কোন দুর্যোগ কবলিত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্থদের সঙ্গে সঙ্গে ক্ষতিপূরণ দিতে পারবেন না মুখ্যমন্ত্রী৷ এর জন্য নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করেই মুখ্যমন্ত্রীকে সেই ঘোষণা দিতে হবে৷ এখন দেখার বিষয়, মুখ্যমন্ত্রীর দপ্তরকে মুছে দিয়ে নতুন উদ্যোগ প্রশাসনের জন্য কতটা লাভজনক হিসাবে প্রমানিত হয়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top