News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যেও ধর্মঘট চলছে, স্তব্ধ হয়ে পড়েছে ব্যাঙ্কিং পরিষেবা
Image

রাজ্যেও ধর্মঘট চলছে, স্তব্ধ হয়ে পড়েছে ব্যাঙ্কিং পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে৷৷ সারা ভারতের সঙ্গে  রাজ্যব্যাপী ৪৮ ঘন্টার ব্যাঙ্ক ধর্মঘট সকাল ছয়টা থেকে শুরু হয়েছে৷ রাজ্যের সবগুলি

আগরতলায় মেলারমাঠস্থিত এসবিআই এর সামনে ধর্মঘটীরা ব্যানার লাগিয়ে রখেছে৷ ছবি নিজস্ব৷

ব্যাংকের দরজায় তালা ঝুলিয়ে সমর্থনে কর্মীরা সারিবদ্ধ হয়ে ব্যানার টাঙিয়ে দিচ্ছেন৷ আজ দেশের প্রায় দশ লক্ষের বেশি ব্যাঙ্ক কর্মচারী ও আধিকারীক এই ৪৮ ঘন্টার ধর্মঘটে শামিল হয়েছেন৷ বুধবার থেকে শুরু দুইদিনের ব্যাঙ্ক ধর্মঘটকে কেন্দ্র করে রাজ্যস্তরে এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়৷ ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস এর ত্রিপুরা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মচারী ও অফিসারদের বেতন চুক্তি সম্পাদনের ক্ষেত্রে ব্যাঙ্ক কর্তৃপক্ষ আইবিএ তথা কেন্দ্রীয় সরকারের অনমনীয় মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দুইদিনব্যাপী এই ধর্মঘট ডাকা হয়েছে৷

এদিকে, মঙ্গলবার ইউনাইটেড অব ব্যাঙ্ক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে মুখ্য শ্রম কমিশনারের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ বৈঠকে ফোরামের নেতৃবৃন্দ সম্মানজনক বেতন বৃদ্ধির বিষয়ে অনঢ় মনোভাব ব্যক্ত করেন৷ অপরদিকে আইবিআইয়ের পক্ষ থেকে ব্যাঙ্কের লোকসানের বিষয়টি তুলে ধরা হয়৷ এছাড়া ব্যাঙ্কশিল্পের ব্যবসা সম্প্রসারণের বিষয়টিও উল্লেখ করা হয়৷ এদিকে, ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, ৪৮ ঘন্টার ব্যাঙ্ক ধর্মঘটের ফলে সাধারণ মানুষের যে অসুবিধা সৃষ্টি হবে তাঁর জন্য সম্পূর্ণভাবে দায়ী কেন্দ্রীয় সরকার৷

যে ৯টি ব্যাঙ্ক সংগঠন ধর্মঘটটি ডেকেছে তারা হল এআইবিইএ, এআইবিওসি, এনসিবিই, এআইবিওএ, বিইএফভিআই, আইএনবিইএফ, আইএনবিওসি, এনওবিডব্লিউ, এনওবিও৷ সংগঠনগুলির দাবি ২০১৭ পয়লা নভেম্বর থেকে তাদের মজুরি বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়ে আসছে৷ কিন্তু বহু আলোচনা সত্ত্বেও ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশন মজুরি বৃদ্ধির বিষয়টি গৃহীত করেনি৷ ২০১৮ সালের মে মাসে মজুরি ২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দেয়৷ কিন্তু তা মেনে নেয় না ব্যাঙ্ক সংগঠনগুলি৷ ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশন জানায় ব্যাঙ্কের খারাপ আর্থিক অবস্থার জন্যই সব স্তরের কর্মীদের বেতন বাড়ানোর যাচ্ছে না৷ ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশন জানায় স্কেল, ১, ২, ৩ আধিকারিকদের বেতন বৃদ্ধিতেক সম্মত হয়৷ কিন্তু স্কেল ৪ থেকে ৭ পর্যন্ত থাকা ব্যাঙ্কিকর্মীদের বেতন বৃদ্ধিতে সম্মত হয় না ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশন৷ সে ক্ষোভ থেকে এই ধর্মঘট৷ যাতে যোগ দিয়েছে সকল স্তরের ব্যাঙ্ককর্মীরা৷ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হয়েচে ধর্মঘট৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top