News Flash

  • Home
  • Uncategorized
  • সিবিএসই দশম শ্রেণির পরীক্ষায় প্রথম চারজন পরীক্ষার্থী, পাশের হার ৮৬.৭০ শতাংশ
Image

সিবিএসই দশম শ্রেণির পরীক্ষায় প্রথম চারজন পরীক্ষার্থী, পাশের হার ৮৬.৭০ শতাংশ

নয়াদিল্লি, ২৯ মে (হি.স.): প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর দশম শ্রেণির পরীক্ষার ফলাফল| সিবিএসই-র পক্ষ থেকে প্রথমে জানানো হয়েছিল, মঙ্গলবার বিকেল চারটে নাগাদ প্রকাশিত হবে দশম শ্রেণির পরীক্ষার ফলাফল| কিন্তু, দুপুর একটার কিছু পরই প্রকাশিত হল ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের সিবিএসই দশম শ্রেণির পরীক্ষার ফলাফল| সিবিএসই দশম শ্রেণির পরীক্ষায় এবার মোট পাশের হার ৮৬.৭০ শতাংশ| ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার তুলনামূলক ভালোই| সিবিএসই দশম শ্রেণির পরীক্ষায় এবার ৫০০-র মধ্যে ৪৯৯ নম্বর পেয়ে প্রথম হয়েছেন চারজন পরীক্ষার্থী| যথাক্রমে গুরুগ্রাম দিল্লি পাবলিক স্কুলের প্রখর মিত্তল, উত্তর প্রদেশের বিজনৌরের আর পি পাবলিক স্কুলের ছাত্রী রিমঝিম আগরওয়াল, উত্তর প্রদেশের শামলির স্কটিশ ইন্টারন্যাশনাল স্কুলের নন্দিনী গর্গ ও কেরলের কোচিনের ভবন বিদ্যালয়ের শ্রীলক্ষ্মী জি|
ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার বেশি| ছেলেদের পাশের হার ৮৫.৩২ শতাংশ এবং মেয়েদের পাশের হার ৮৮.৬৭ শতাংশ| এ বছর পাশের ৮৬.৭০ শতাংশ| পরীক্ষায় বসেছিলেন ১৬,২৪,৬৮২ জন ছাত্র-ছাত্রী| উত্তীর্ণ হয়েছেন ১৪,০৮,৫৯৪ জন| সিবিএসই দশম শ্রেণির পরীক্ষার ফলাফল জানা যাচ্ছে, সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইট www.cbse.nic.in. এবং cbse.nic.in থেকে| প্রসঙ্গত, সিবিএসই দশম শ্রেণির পরীক্ষা নেওয়া হয়েছিল ৫ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত| সিবিএসই দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর| শুভেচ্ছা বার্তায় কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, ‘সফল ছাত্র-ছাত্রীদের অভিনন্দন|’

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top