News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যালটের মাধ্যমে ভোট হলে গণতন্ত্র শক্তিশালী হবে : অখিলেশ যাদব
Image

ব্যালটের মাধ্যমে ভোট হলে গণতন্ত্র শক্তিশালী হবে : অখিলেশ যাদব

লখনউ, ২৯ মে (হি.স.): ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দিয়ে ভোট করানো নিয়ে প্রশ্ন তুললেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সামজবাদী পার্টি (সপা)-র নেতা অখিলেশ যাদব| মুলায়ম পুত্র-অখিলেশের মতে, ইভিএম দিয়ে ভোট করানো হলে, বিপদে পড়বে গণতন্ত্রই| শাসক এবং বিরোধী, দুই শিবিরের কাছেই অত্যন্ত ত্যাত্পর্যপূর্ণ ছিল সোমবারের উপনির্বাচন| কিন্তু, অধিকাংশ রাজ্যতেই নজিরবিহীন ভাবে অভিযোগ ওঠে ইভিএম নিয়ে| উত্তর প্রদেশের দু’টি লোকসভা কেন্দ্র কৈরানা এবং নুরপুরে সোমবার উপনির্বাচন ছিল| অভিযোগ, দু’টি কেন্দ্রের তিনশোরও বেশি ৱুথে ইভিএম ঠিক ভাবে কাজ করেনি|
উপনির্বাচনের ঠিক একদিন পর, মঙ্গলবার ইভিএম দিয়ে ভোট করানো নিয়ে প্রশ্ন তুললেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব| অখিলেশ যাদব এদিন বলেছেন, ‘বিভিন্ন এলাকায় ইভিএম সংক্রান্ত অভিযোগ ছিল| আসন্ন সমস্ত নির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে ভোট করানোর দাবি জানাচ্ছি আমরা| ব্যালটের মাধ্যমে ভোট হলে গণতন্ত্র শক্তিশালী হবে|’ পাশাপাশি সোমবারের ইভিএম বিভ্রাট প্রসঙ্গে অখিলেশ বলেছেন, ‘আমি আশা রাখবো, যে সমস্ত এলাকার ইভিএম গুলিতে ত্রুটি ছিল সেখানকার মানুষদের পুনরায় ভোটদানের সুযোগ দেওয়া হবে|’ এখানেই শেষ নয়, আসন্ন লোকসভা নির্বাচন প্রসঙ্গে অখিলেশ যাদব বলেছেন, ‘২০১৯ সালের লোকসভা নির্বাচনে আমি প্রতিদ্বন্দীতা করবো|’

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top